মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নবীনগরে কনস্টেবল লিটনের অপকর্মের প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কনস্টেবল লিটন মিয়ার পুলিশি শক্তি প্রয়োগ, তকবীর বাণিজ্য ও নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে দৌলতপুর গ্রামে গ্রামবাসীর উদ্যোগে এ মানববন্ধন হয়।

সাবেক ইউপি সদস্য জলিল মেম্বারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য রূপ মিয়া, বাছির ভুঁইয়া, আক্কাস ভুঁইয়া, সেলিম ভুঁইয়া, শাহিন ভুঁইয়া প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, দৌলতপুর গ্রামের লিটন মিয়া কুমিল্লায় পুলিশ কনস্টেবল পদে চাকরি করেন। তিনি পুলিশের ভয় দেখিয়ে তকবীর বাণিজ্যসহ গ্রামে বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছেন এবং চাকরি দেওয়ার নাম করে গ্রামের কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছেন। কিন্তু টাকা ফেরত চাইলে মামলা ও হামলার ভয় দেখান।

তারা আরও অভিযোগ করেন, কেউ তার বিরুদ্ধে মুখ খুললেই তাকে হত্যা ও মিথ্যা মামলার হুমকি দেন লিটন মিয়া। গ্রামবাসীরা তার এসব অপকর্মের সঠিক বিচার দাবি করেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  কনস্টেবল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close