বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে জব্দকৃত বালু প্রতিস্থাপন করেছে বনবিভাগ
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‎চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাট রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চল এলাকা থেকে অবৈধ উত্তোলনকৃত বালু প্রতিস্থাপন করেছে বনবিভাগ। চট্টগ্রাম বিজ্ঞ আদালতের নির্দেশে বিভিন্ন সময়ে উত্তোলনকৃত ১ লাখ ২৫০ ঘনফুট বালু প্রতিস্থাপন করা হয়। 
‎গত ৬ আগস্ট চট্টগ্রাম বন আদালতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জব্দকৃত বালি প্রতিস্থাপন করার রায় ঘোষণা করেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে করেরহাট ইউনিয়নের গেড়ামারা বড়থলি এলাকায় ‎প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করা হয়। ‎বন আইন (সংশোধিত ২০০০ সন) ১৯২৭ -এর অধীনে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ২০-৩০ জন অসমির বিরুদ্ধে পিওআর মামলা দায়ের করা হয়। 
সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদের দিক নির্দেশনায়, করেরহাট রেঞ্জ কর্মকর্তা তারিকুর রহমানের তত্ত্বাবধানে ও জোরারগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় বনবিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মকর্তা কর্মচারী উপস্থিতিত থেকে এই প্রতিস্থাপন কার্যক্রম পরিচালনা করেন।
‎সহকারী বন সংরক্ষক হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনাঞ্চলের বিভিন্নস্থানে অবৈধ বালু উত্তোলন করছে একটি চক্র। আমাদের লোকবল সংকটের কারণে প্রায় সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়নি। তারা রাতের আঁধারে শ্যালো মেশিন দিয়ে খাল ও পাহাড় ধসিয়ে বালু উত্তোলন করে। আমরা বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি ও মামলা দায়ের করি। তারই প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের নির্দেশে আজকে এই প্রতিস্থাপনের অভিযান পরিচালনা করি। 


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   বনবিভাগ   ‎চট্টগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close