বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাগেরহাটে ইউনিয়ন পরিষদে হামলাকারী মোহাম্মদ আলী গ্রেফতার
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম

বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের আইসিটি কক্ষে সন্ত্রাসী হামলা ও ভাংচুর করার অভিযোগে অবশেষে সন্ত্রাসী মোহাম্মদ আলী (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পার্শ্ববর্তী মোংলা উপজেলা থেকে শনিবার তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের আইসিটি কক্ষে হামলা চালিয়ে কম্পিউটার ভাঙচুর, মালামাল তছনছ করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়।

গ্রেফতার মোহাম্মদ আলী রামপাল উপজেলার চাড়াখালি গ্রামের আকরাম শেখের ছেলে। গত বৃহস্পতিবার হুড়কা ইউপির আইসিটি সেন্টারে গিয়ে সেবা পেতে বিলম্ব হওয়ায় কর্তব্যরত ইউডিসি সদস্য তীলক মন্ডল ও রুনু বিশ্বাসের উপর চড়াও হয়। ওই সময় সে কক্ষে থাকা কম্পিউটার ভেঙ্গে ফেলে ও কাগজপত্র ক্ষতি করে। পাশাপাশি উদ্যোক্তাদের হুমকি দিয়ে সরকারি কাজে বাধা প্রদান করে। এতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন।

এই ঘটনায় ইউপির প্রশাসনিক কর্মকর্তা মোজাহিদুর রহমান ওইদিন রাতে বাদী হয়ে রামপাল থানায় লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় মোহাম্মদ আলী তার এক নিকট আত্মীয়ের ভোটার তালিকা স্থানান্তরের জন্য আইসিটি উদ্যোক্তাদের কাছে যান। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাকে কাগজপত্র আনতে বলা হয়।

পরদিন বেলা সোয়া ১১টায় আবারো মোহাম্মদ আলী আইসিটি কক্ষে প্রবেশ করেন। এই সময় তিনি অকথ্য ভাষায় গালাগাল করতে করতে টেবিলে থাকা কম্পিউটার ও পিসি ছুড়ে ফেলেন। উদ্যোক্তা তীলক মন্ডল ও রুনু বিশ্বাসকে গালাগাল করার পাশাপাশি টেবিলও ভাঙেন। এতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন।

রামপাল থানার ওসি আতিকুর রহমান নিশ্চিত করেছেন, আসামীকে আইনি প্রক্রিয়া শেষে রবিবার সকালে বাগেরহাট আদালতে সোপার্দ করা হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বাগেরহাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close