বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কোম্পানি ছাড়ার হুমকি দেওয়ায় মাস্ককে ১ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণের চুক্তি টেসলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩২ পিএম

টেসলা নতুন ক্ষতিপূরণ প্যাকেজ ঘোষণা করেছে ইলন মাস্কের জন্য। আগামী এক দশকে নির্দিষ্ট কয়েকটি লক্ষ্য পূরণ করলে এর আর্থিক মূল্য দাঁড়াতে পারে প্রায় ১ ট্রিলিয়ন ডলার। এই প্যাকেজটি মাস্ক ও টেসলার পরিচালনা পর্ষদের মধ্যে দীর্ঘ আলোচনার পর চূড়ান্ত করা হয়। আলোচনার সময় মাস্ক এমনকি কোম্পানি ছেড়ে যাওয়ার হুমকিও দিয়েছিলেন।

টেসলার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) দাখিল করা নথিতে উল্লেখ করা হয়েছে, এই পরিকল্পনার ফলে মাস্ক আরও ১২ শতাংশ শেয়ার পেতে পারেন। ক্ষতিপূরণ প্যাকেজ চূড়ান্ত হওয়ার আগে মাস্ক ও পরিচালনা পর্ষদ ১০টি বৈঠক করেন। বৈঠকে মাস্ক ইঙ্গিত দেন, যদি তাকে ২৫ শতাংশ ভোটাধিকারের সুযোগ না দেওয়া হয়, তবে তিনি কোম্পানি ছেড়ে অন্য কাজে মনোযোগ দেবেন। পরিচালনা পর্ষদ এ হুমকিকে ‘বাস্তব’ হিসেবে বিবেচনা করে।

নথিতে বলা হয়েছে, মাস্ক তার পূর্ণ ক্ষতিপূরণ পেতে হলে টেসলার বাজারমূল্য বর্তমান প্রায় ১ ট্রিলিয়ন ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে হবে। এছাড়া নির্ধারিত লক্ষ্যগুলির মধ্যে রয়েছে—১ কোটি ২০ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি করা, ১ কোটি স্বয়ংক্রিয় ড্রাইভিং সাবস্ক্রিপশন নিশ্চিত করা, ১০ লাখ রোবোট্যাক্সি চালু করা, ১০ লাখ টেসলা বট বিক্রি করা এবং সমন্বিত আয় ৪০০ বিলিয়ন ডলারে উন্নীত করা।

টেসলার বোর্ড চেয়ারম্যান রবিন ডেনহলম শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে লিখেছেন, ইলনকে ধরে রাখা ও প্রণোদনা দেওয়া টেসলার লক্ষ্য অর্জন ও ইতিহাসের সবচেয়ে মূল্যবান কোম্পানি হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে টেসলাকে নেতৃত্ব দেওয়ার একমাত্র যোগ্য ব্যক্তি ইলন মাস্ক।

শুক্রবার প্রিমার্কেট লেনদেনে টেসলার শেয়ারমূল্য ২.০৩ শতাংশ বেড়ে ৩৪৫.৪০ ডলারে পৌঁছায়। তবে বছরের শুরু থেকে টেসলার শেয়ার ১০ শতাংশের বেশি কমেছে। মাস্কের বর্তমান সম্পদ ৪৩০.৯ বিলিয়ন ডলার, যা তাকে ফোর্বসের ‘রিয়েল টাইম বিলিয়নিয়ার্স’ তালিকায় শীর্ষে রাখে। সব লক্ষ্য পূরণ হলে মাস্কের মালিকানা টেসলায় প্রায় ২৫ শতাংশে পৌঁছাবে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   ইলন মাস্ক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close