বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেলাবতে পৃথক অভিযানে গুলিসহ হাসান, ধর্ষণ মামলায় সোহান গ্রেপ্তার
বেলাব (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৫ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ৫:৪৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরসিংদীর বেলাবতে পৃথক দুটি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে বেলাব থানা পুলিশ। অবৈধ গুলিসহ এক যুবক এবং অপর ঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে আরেকজনকে আটক করা হয়েছে।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টায় অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে আসামি রাফি হাসান তামিম (২২)। তবে পুলিশি তৎপরতায় তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া তথ্যপ্রযুক্তির সহায়তায় আজ ভোরে রামনগরহাটি এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে আসামি সোহান মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে, বেলাব থানার এসআই (নি.) আবদুল ছামাদ মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ নিয়মিত ডিউটির অংশ হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে বের হন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চর উজিলাব পশ্চিমপাড়া গ্রামের জনৈক রমজান আলীর বাড়িতে অবস্থান করছে আসামি রাফি হাসান তামিম। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬২ রাইফেলের গুলি উদ্ধার করা হয়, যার গায়ে স্পষ্টভাবে “RWS 7×57” লেখা ছিল। গ্রেপ্তারের পর আসামি ও আলামত থানায় আনা হয় এবং মামলাটি রুজু করে আদালতে প্রেরণ করা হয়।

পৃথক ঘটনায়, গত ২ সেপ্টেম্বর সকালে দেওয়ানেরচর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে আসামি সোহান মোল্লা মেয়েটিকে জোরপূর্বক গাড়িতে তুলে নিজ বাড়ি রায়পুরা থানার রামনগরহাটিতে নিয়ে যায়। সেখানে ২ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করা হয়। পরবর্তীতে খোঁজাখুঁজির একপর্যায়ে মেয়েটিকে বারৈচা বাজার এলাকায় পাওয়া যায়। শিলা মনি ঘটনাটি পরিবারের কাছে বিস্তারিত জানালে থানায় অভিযোগ দায়ের হয়।

এরপর অপহরণ ও ধর্ষণের অভিযোগের ভিত্তিতে এসআই (নি.) মোহাম্মদ নবী হোসেন ও এসআই (নি.) শিহাব আহমেদের নেতৃত্বে পুলিশ সোহান মোল্লাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

বেলাব থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলছে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বেলাব   অভিযান   মামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close