বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কোটি টাকার চুক্তিতে ট্যাক্স ফাইলে বৈধ হয় ২৩৭ কোটি ৫৯ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৩ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কর অঞ্চল-৫-এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুর সঙ্গে এক কোটি টাকার ঘুষ চুক্তি হয়েছিল সালাহ উদ্দিন আহমেদের আয়কর আইনজীবীর। এই চুক্তির আওতায় করমুক্ত সেবা খাত দেখিয়ে ১২টি করবর্ষের ফাইল সাজিয়ে ২৩৭ কোটি ৫৯ লাখ টাকার আয় বৈধ করা হয়।

অবাক করা ব্যাপার হলো, দীর্ঘদিন ধরে কর ফাঁকি দিয়ে আসছিলেন ব্যবসায়ী সালাহ উদ্দিন আহমেদ। তিনি আপিল, ট্রাইব্যুনাল ও হাইকোর্টেও নিজের পক্ষে কোনো রায় পাননি। সেই ব্যর্থতার পরই তার আয়কর আইনজীবী ওবায়দুল হক সরকার নতুন পরিকল্পনা অনুযায়ী, তিনি সার্কেল কর্মকর্তার সঙ্গে এক কোটি টাকার ঘুষে চুক্তি করে কর সুবিধা আদায়ের পথ বের করেন। ইতোমধ্যে ঘুষের ৩৮ লাখ টাকা পরিশোধও করা হয়েছে। এর বিনিময়ে সার্কেল থেকে পুরো ফাইল নিজের চেম্বারে নিয়ে গিয়ে ১২টি করবর্ষের পুরনো রিটার্ন নতুন করে তৈরি করেন তিনি।

এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিটের (সিআইসি) তদন্তে এসব ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির তথ্য উঠে এসেছে। ইতোমধ্যে ঘুষ গ্রহণের প্রমাণের ভিত্তিতে ১ সেপ্টেম্বর জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি করদাতা সালাহ উদ্দিন আহমেদ ও আইনজীবী ওবায়দুল হক সরকারের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে জানা যায়, কর অঞ্চল-৫ এর সার্কেল-৯৩’র করদাতা সালাহ উদ্দিন আহমেদ থেকে সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতু ঘুষ হিসেবে নিয়েছেন ৩৮ লাখ টাকা। এর বিনিময়ে করদাতার প্রতিনিধিকে তিনি গোপন ও সংবেদনশীল আয়কর নথিপত্র হস্তান্তর করেন।

এই নথিপত্রের মধ্যে ছিল পুরোনো রিটার্ন, কর নির্ধারণী আদেশ, অর্ডার শিট, আপিল-ট্রাইব্যুনালের রায়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল। এজন্য সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮-এর আওতায় মিতুর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং খোরপোষ ভাতা প্রদানের বিধানও রাখা হয়েছে।

এনবিআরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইয়ের পর সিআইসি কর্মকর্তারা ওবায়দুল হক সরকারের চেম্বারে অভিযান চালান। সেখানে তারা করদাতা সালাহ উদ্দিন আহমেদের ১২টি করবর্ষের রিটার্নসহ সব আয়কর সংশ্লিষ্ট নথিপত্র উদ্ধার করেন।

তদন্তে বেরিয়ে আসে, ওই রিটার্নগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে এবং তাতে প্রায় ২৩৭ কোটি ৫৯ লাখ টাকার করমুক্ত আয় দেখানো হয়েছে। তবে পুরোনো ফাইল বিশ্লেষণ করে দেখা যায়, প্রকৃতপক্ষে সেখানে প্রায় ৭৫ কোটি টাকার আয়কর ফাঁকি রয়েছে।

এই জালিয়াতির পুরো ছক বাস্তবায়নে ওবায়দুল হক সরাসরি কর অঞ্চল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং এক কোটি টাকার ঘুষে পুরোনো রিটার্ন বদলে নতুন রিটার্ন প্রস্তুত করেন। সহকারী কর কমিশনার মিতুর মোবাইল ফোনে পাওয়া ডাটা ও তার স্বীকারোক্তি থেকেই এই দুর্নীতির প্রমাণ মিলেছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ট্যাক্স   জাতীয় রাজস্ব বোর্ড   এনবিআর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close