বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এক বছরে বিদেশি পর্যটক আয় কমলো ১৫৯ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১০ পিএম

বাংলাদেশের পর্যটন খাতে চলছে মন্দাভাব। বিদেশি পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় আয়েও ধস নেমেছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরে বিদেশি পর্যটকদের খরচ কমেছে ১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৯ কোটি টাকা।

তথ্যানুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশ বিদেশি পর্যটকদের কাছ থেকে আয় করেছিল ৪৫ কোটি ৩০ লাখ ডলার। কিন্তু ২০২৪ সালে এই আয় নেমে এসেছে ৪৪ কোটিতে। মূলত বিদেশি পর্যটক আসা কমে যাওয়ায় এই খাত থেকে আয়ও কমেছে। পর্যটকেরা বাংলাদেশে এসে থাকা–খাওয়া ও ভ্রমণে যে অর্থ ব্যয় করেন, সেটিই পর্যটন আয় হিসেবে ধরা হয়।

এডিবির প্রতিবেদনে দেখা যায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেন ভারতে। ২০২৩ সালে ভারত আয় করেছিল ৩ হাজার ২২০ কোটি ডলার, যা ২০২৪ সালে বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫০২ কোটিতে। এক বছরের ব্যবধানে শ্রীলঙ্কার আয়ও ১০১ কোটি ডলার বেড়ে ৩১৭ কোটি হয়েছে। পর্যটন আয়ে বাংলাদেশ তুলনামূলকভাবে অনেক পিছিয়ে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ভ্রমণ করেছিলেন প্রায় ১ কোটি ৭৪ লাখ পর্যটক। ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ কোটি ৩৩ লাখে। অথচ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পাল্লা দিতে পারছে না বাংলাদেশ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে দেশটিতে মোট ১৬ লাখ ৪০ হাজার পর্যটক ভ্রমণ করেছিলেন। এর মধ্যে প্রবাসী বাংলাদেশি ছিলেন প্রায় ৮০ শতাংশ। বিদেশি পর্যটকের সংখ্যা ছিল মাত্র ২০ শতাংশ। ফলে স্পষ্ট হচ্ছে, বাংলাদেশের পর্যটন খাত এখন বিদেশি নয়, বরং দেশি ও প্রবাসী পর্যটকনির্ভর হয়ে পড়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  পর্যটন   খাত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close