বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রিমোট সেন্সিং ও জিআইএস ইনস্টিটিউট
জাবিতে নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১০ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ৩:১৪ PM
পরিচালক শিক্ষার্থীদের পাঠদানের দায়িত্ব গ্রহণ করেন

পরিচালক শিক্ষার্থীদের পাঠদানের দায়িত্ব গ্রহণ করেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং এন্ড জিআইএসের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স অব সায়েন্স ইন রিমোট সেন্সিং এন্ড জিআইএস কোর্সে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

উপাচার্য তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষা ও গবেষণার নানাবিধ শাখার সমন্বয়ে গড়ে ওঠা এই ইনস্টিটিউট দেশের উন্নয়ন ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এখানে অর্জিত জ্ঞান ও দক্ষতা শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানে প্রতিষ্ঠিত করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা।

প্রবেশিকা অনুষ্ঠানে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান ভর্তিকৃত ৩০জন নবীন শিক্ষার্থীকে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরে পরিচালক শিক্ষার্থীদের পাঠদানের দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা রিমোট সেন্সিং ও জিআইএস প্রযুক্তির বর্তমান বিশ্বে গুরুত্ব এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচনের কথা তুলে ধরেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জাবি   নবীন শিক্ষার্থী   অনুষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close