বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মামিকে ধর্ষণের অভিযোগে ভাগ্নে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩২ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মামিকে ধর্ষণের অভিযোগে নরসিংদীর মনোহরদীতে ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে শিবপুর উপজেলার কুতুবেরটেক গ্রাম থেকে আফনান সাদী রিটুকে (২১) গ্রেপ্তার করা হয়। রিটু ওই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। শুক্রবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেন।
 
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী নারীর স্বামী সৌদিপ্রবাসী। তিনি একমাত্র কন্যা এবং শাশুড়িকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন। শাশুড়ি প্রায়ই তাকে একা রেখে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যেতেন। ভুক্তভোগী নারী স্বল্প বুদ্ধির হওয়ার কারণে তার সংসারে স্বামী-শাশুড়িসহ আত্মীয়-স্বজন নানাভাবে নিপীড়ন করত।

ভাগ্নে রিটু তার মামার অবর্তমানে বিভিন্ন সময় মামিকে কুপ্রস্তাব দিতেন। বিষয়টি তিনি স্বামী ও শাশুড়িকে জানালে উল্টো তাকেই দোষারোপ করা হয়। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে মানসিক অত্যাচার সহ্য করতে থাকেন তিনি।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি বিকেলে বাড়িতে একা পেয়ে মামির ঘরে ঢুকে দরজা আটকিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন রিটু। ঘটনাটি মুঠোফোনে স্বামীকে জানালে তিনি তা বিশ্বাস না করে উল্টো স্ত্রীকে গালমন্দ করেন। পরবর্তীতে ৭ মার্চ বিকেলে একই কায়দায় রোজা অবস্থায় আবারো মামিকে জোরপূর্বক ধর্ষণ করেন ওই যুবক। এ ঘটনার পর মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান ভুক্তভোগী নারী।

কিছুদিন পর স্বামীর অনুরোধে তার বাড়িতে ফিরে আসেন। গত ৪ এপ্রিল অন্য আত্মীয়-স্বজনদের সঙ্গে মামার বাড়িতে বেড়াতে আসেন ভাগ্নে রিটু। বিকেলে সবাই চলে গেলেও তিনি ওই বাড়িতে থেকে যান। সন্ধ্যার দিকে ফাঁকা বাড়িতে আবারও মামিকে ধর্ষণ করে পালিয়ে যান রিটু।

সম্প্রতি ভুক্তভোগী নারীর শারীরিক অবস্থার পরির্বতন ঘটলে ১৫ দিন আগে স্বজনরা তাকে মনোহরদী উপজেলা সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, “মামলা করার চার ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

ওসি মোহাম্মদ দুলাল আকন্দ আরো বলেন, “আসামির ডিএনএ নমুনা সংগ্রহ এবং ধর্ষণের শিকার নারীর ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।”

এদিকে এই ঘটনায় এলাকাজুড়ে বেশ ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মামি   ভাগ্নে   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close