বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতীয় ক্রিকেট বোর্ডের অর্থাগারে ২০ হাজার কোটি রুপি!
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪২ AM আপডেট: ০৭.০৯.২০২৫ ৮:৪৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্রিকেট দুনিয়ায় অর্থ আর প্রতিপত্তিতে অন্যতম শক্তিশালী বোর্ডের নাম ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই।

সম্প্রতি প্রকাশিত এক আর্থিক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, গত পাঁচ বছরে  বিসিসিআইর ব্যাংক ব্যালেন্স বেড়েছে প্রায় ১৪ হাজার ৬২৭ কোটি রুপি।

এই প্রতিবেদনটি ভারতের রাজ্য ক্রিকেট সংস্থাগুলোর কাছে দেয়া হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, গত বছর পর্যন্ত বিসিসিআইর ব্যাংক ব্যালেন্স ছিল ২০ হাজার ৬৮৬ কোটি রুপি। এরপর থেকে এই অঙ্ক আরো বেড়েছে, যার চূড়ান্ত হিসেব আগামী ২৮ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভায় প্রকাশ করা হবে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে বিতরণের জন্য ২০২৩-২৪ সালে ১ হাজার ৯৯০.১৮ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে এবং ২০২৪-২৫ সালে এই পরিমাণ ২ হাজার ০১৩.৯৭ কোটি রুপিতে পৌঁছানোর সম্ভাবনা আছে। 

শোনা যেতো, বিসিসিআইকে নাকি কর দিতে হয় না। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। বোর্ডের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জন্য তারা আয়কর বাবদ ৩ হাজার ১৫০ কোটি রুপি ধার্য করেছে। যদিও বিভিন্ন ট্রাইব্যুনালে বোর্ডের আপিল এখনো চলমান, তবুও সম্ভাব্য আর্থিক বাধ্যবাধকতা পূরণের জন্য এই বিপুল পরিমাণ অর্থ আলাদা করে রাখা হয়েছে।

এদিকে আর্থিক বছরের হিসেব বলছে, গত বছরের তুলনায় ২০২৩-২৪ সালে বিসিসিআইর রাজস্ব কিছুটা কমেছে। কারণ, আন্তর্জাতিক হোম ম্যাচের সংখ্যা কমে যাওয়ায় মিডিয়া স্বত্ব থেকে আয়ের পরিমাণ ২ হাজার ৫২৪.৮০ কোটি রুপি থেকে কমে ৮১৩.১৪ কোটি রুপিতে ঠেকেছে। তবে, একই সময়ে অনুষ্ঠিত আইসিসিবিশ্বকাপ ২০২৩ থেকে প্রাপ্ত আয় এই ঘাটতি কিছুটা পুষিয়ে দিয়েছে।

বোর্ডের ব্যাংক আমানত থেকে সুদের আয় গত বছরের ৫৩৩.০৫ কোটি রুপি থেকে বেড়ে ৯৮৬.৪৫ কোটি রুপি হয়েছে। খরচের তুলনায় আয় বেড়েছে, যা গত বছরের ১ হাজার ১৬৭.৯৯ কোটি রুপি থেকে বেড়ে ১ হাজার ৬২৩.০৮ কোটি রুপিতে টাকায় পৌঁছেছে। এর প্রধান কারণ আইপিএল ২০২৩ থেকে প্রাপ্ত উদ্বৃত্ত ও আইসিসি থেকে পাওয়া লভ্যাংশ ।

এদিকে আলোচনা সাপেক্ষে পৃথিবীর অন্যতম কিংবা সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ডের আয়ের এই দৃঢ়তা দেখে নিজ নিজ দেশের ক্রিকেট বোর্ডের হিসেবের চক কষছেন নেটিজেনরা।

সূত্রঃ ক্রিকবাজ


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভারত   ক্রিকেট   রুপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close