শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মানিকগঞ্জে টনসিল অপারেশনের পর গৃহবধূর মৃত্যু
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:১০ AM

মানিকগঞ্জে টনসিল অপারেশনের পর জ্ঞান না ফেরায় জিয়াসমিন আক্তার শিল্পী (৩৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকার ইউনাইটেড হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত জিয়াসমিন দৌলতপুর উপজেলার উলাইল গ্রামের রেজাউল করিমের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, টনসিলের সমস্যায় ভুগছিলেন জিয়াসমিন। শুক্রবার দুপুরে তিনি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বিকেলে তার অস্ত্রোপচার করেন চিকিৎসক ডা. এনামুল হক। এ সময় এনেস্থেসিয়ার দায়িত্বে ছিলেন ডা. জিয়া।

অপারেশনের পর রোগীর জ্ঞান না ফিরলে দ্রুত তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জিয়াসমিনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ স্বজনদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছে বলে জানা গেছে। তবে নিহতের স্বামী রেজাউল করিম এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

হাসপাতালের চেয়ারম্যান ডা. আরশ্বাদ উল্লাহ বলেন, ‘এটি ভুল চিকিৎসার কারণে নয়, অপারেশনের পর রোগীর হার্ট অ্যাটাক হতে পারে। আমরা রোগী পক্ষের কাছে দুঃখ প্রকাশ করেছি।’

মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’

এদিকে, ঘটনাটির পর হাসপাতালের অন্যান্য রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মানিকগঞ্জ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close