বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৭ AM

রাজধানীর কাকরাইল এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) এই অভিযানে ৬টি ডিজেলচালিত যানবাহনকে কালো ধোঁয়া নির্গমনের দায়ে মোট ৮ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানটি পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। এতে সহযোগিতা করে পল্টন থানা পুলিশ এবং ডিএমপি।

অভিযান চলাকালে ১০টি বাস ও ট্রাকের গ্যাসীয় নিঃসরণমাত্রা Smoke Opacity Meter দ্বারা পরিমাপ করা হয়। যেসব যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গত হচ্ছিল, তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৬(১) লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং ধারা ১৫(১) অনুযায়ী দণ্ড প্রদান করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মো. মনির উদ্দিন আহাম্মদ প্রসিকিউশন প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় রাজধানীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজধানী   কাকরাইল   মোবাইল কোর্ট অভিযান   বায়ুদূষণ   নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close