বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোলায় নামাজ শেষে বাসায় ফিরেই খুন হলেন ‘নোমানী হুজুর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৮ AM

ভোলা সদর উপজেলা জামে মসজিদের খতিব ও দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস আমিনুল হক নোমানীকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এশার নামাজ শেষে বাসায় ফেরার পর রাত আনুমানিক ৯টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার বাসায় ঢুকে পেট, বুক ও গলায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। এ সময় আশপাশের রাস্তায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রেখেছিল দুর্বৃত্তরা।

পরে মসজিদের ছাত্র ও মুসল্লিরা তার বাসা থেকে আওয়াজ পেয়ে ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় তার স্ত্রী ও সন্তানরা তজুমদ্দিনে বেড়াতে ছিলেন, ফলে বাসা খালি ছিল।

ভোলা থানার ওসি আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ জানিয়েছেন, পুলিশ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বাসা থেকে আলামত সংগ্রহ করেছে। নিহতের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তিনি আরও বলেন, ‘কারা ও কেন তাকে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। তবে এ মুহূর্তে পুলিশ নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না। ঘটনার তদন্ত অব্যাহত। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে রাখা হয়েছে।’

এদিকে, নোমানী হুজুরকে হত্যার প্রতিবাদে ভোলার ধর্মপ্রাণ মুসল্লিরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

প্রসঙ্গত, আমিনুল হক নোমানী হুজুর ২০০৮ সাল থেকে ভোলা সদর উপজেলা জামে-মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভোলা   নোমানী হুজুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close