বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল
গণতান্ত্রিক ছাত্র সংসদের ৭ দফা দাবি
আলী রেজা সুমন, কিশোরগঞ্জ
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৫ পিএম
মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি উত্থাপন করা হয়।

মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি উত্থাপন করা হয়।

কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চলমান অব্যবস্থাপনা, চিকিৎসা সেবার দুর্দশা ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে ৭ দফা দাবি ঘোষণা করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখা।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি উত্থাপন করা হয়।

ঘোষিত ৭ দফা দাবির মধ্যে রয়েছেঃ

১) সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাসপাতাল পরিচালনা। 

২) দক্ষ ডাক্তার ও নার্স দ্বারা চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সকল পরীক্ষার মেশিন চালু রাখা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধি ও দালালদের নির্মূল করা।

৩) আউটসোর্সিং-এ নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ এবং দুর্নীতির সাথে জড়িতদের প্রত্যাহার।

৪)  নারী কেলেঙ্কারিতে জড়িত ডা. হেলিশ রঞ্জন সরকারের অপসারণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার। 

৫) হাসপাতালের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত অভিযান।

৬) রোগীদের জন্য সুষম খাবার সরবরাহ ও প্রতিদিনের খাদ্য তালিকা ওয়েবসাইটে প্রকাশ। 

৭) ছাত্র জনতা ও প্রশাসনের সমন্বয়ে মনিটরিং কমিটি গঠন ও প্রতি মাসে সার্বিক রিপোর্ট প্রকাশ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, কিশোরগঞ্জ জেলা শাখার সংগঠক সাব্বিরুল হক তন্ময়, শামসুর রহমান, আনাস রহমান, আনিক, সাবাবসহ অন্যান্যরা।

অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন, “অবিলম্বে এসব দাবি মেনে না নিলে পরবর্তীতে আরো কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  হাসপাতাল   গণতান্ত্রিক ছাত্র সংসদ   দাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close