প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪০ পিএম

বাগেরহাটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা শাখার একাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহরের এসিলাহা চত্বরে শুরু হয় সম্মেলনটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনটি উদ্বোধন করেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনোজ দাশ। এতে সভাপতিত্ব করেন পার্টির জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তুষার বসু।
সম্মেলনে বক্তব্য রাখেন, কমরেড কাজী সোহরাব হোসেন, কমরেড মৃন্ময় মন্ডল, কমরেড সেকেন্দার আলী, রুমান মাহমুদসহ দলটির আরো অনেক নেতাকর্মী।
সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন পার্টির জেলা শাখার সম্পাদক ফররুখ হাসান জুয়েল। এবং সভা পরিচালনা করেন অ্যাডভোকেট বেলাল হোসেন বিদ্যা।
স্বদেশ প্রতিদিন/কেআইকে