বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের উদ্যোগে ‘ইনক্লুসিভ ডায়লগ ফর জাকসু’ অনুষ্ঠিত
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫০ পিএম
জাবিতে ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের উদ্যোগে ‘ইনক্লুসিভ ডায়লগ ফর জাকসু’ অনুষ্ঠিত

জাবিতে ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের উদ্যোগে ‘ইনক্লুসিভ ডায়লগ ফর জাকসু’ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনকে কেন্দ্র করে জাকসু প্রতিনিধিদের অংশগ্রহণে ‘ইনক্লুসিভ ডায়লগ ফর জাকসু-২০২৫ (রিপ্রেজেন্টেটিভ ডিবেট)’ শীর্ষক প্রশ্নোত্তর প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের উদ্যোগে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু।

অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শিক্ষার্থী ঐক্য ফোরামের প্রতিনিধি ও জাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম, সমন্বিত শিক্ষার্থী জোটের প্রতিনিধি ও জিএস পদপ্রার্থী মাজহারুল ইসলাম, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদের প্রতিনিধি সাইয়্যেদা মেহের আফরোজ শাঁওলি, ছাত্রদল সমর্থিত প্যানেলের পদপ্রার্থী হামিদুল্লাহ সালমান, সংশপ্তক পর্ষদের প্রতিনিধি সোহাগি সামিয়া, সম্প্রীতির ঐক্য সম্মিলনের প্রতিনিধি সুকান্ত বর্মন এবং স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের প্রতিনিধি হাসিবুল হাসান ইমন।

প্রতিনিধিরা জাকসুকে কেন্দ্র করে শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়কে নতুন রূপে সাজানোর পরিকল্পনাও ব্যক্ত করেন তারা। এ সময় প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অতিথিদের প্রশ্ন করেন উপস্থিত শ্রোতারা।

অনুষ্ঠানের বিশেষ অতিথি জামাল উদ্দিন রুনু বলেন, আমরা প্রত্যেকেই কিছু না কিছু ক্ষেত্রে লিমিটেড। কিন্তু কারও লিমিটেশনের জায়গাটা কেবল ভিন্ন। কাজেই কাউকে ডিজেবল ভাবার বা অবজ্ঞা করার কোনো সুযোগ নেই।

ইনক্লুসিভ জাহাঙ্গীরনগরের সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার (হিয়া) বলেন, দীর্ঘদিন যাবৎ শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতায় তাদেরকে কখনো অপারগ কিংবা অক্ষম মনে হয়নি। কিন্তু আমাদের সমাজ তাদের বরাবরই অবজ্ঞার চোখে দেখেছে এবং তাদের ব্যাপারে অবমাননাকর শব্দচয়নের মাধ্যমে হেয় করেছে। আমরা চাই আগামীর দিনে যেন একটি ইনক্লুসিভ পরিবেশ তৈরি হয় এবং তাদের গুরুত্ব আগামী দিনের নেতৃত্বের সামনে সমানভাবে প্রতীয়মান হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close