বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে সিআইডি পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২
যশোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৮ পিএম
ঘটনার প্রধান অভিযুক্ত তুষার সরদার এখনও পলাতক রয়েছেন

ঘটনার প্রধান অভিযুক্ত তুষার সরদার এখনও পলাতক রয়েছেন

যশোরের রাজারহাটে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় আরো এক আসামিকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার পর বসুন্দিয়ার মোড় থেকে বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামের ইব্রাহিমকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। তিনি স্থানীয় সালাম হোসাইনের ছেলে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাতে একই মামলায় খুলনার ডুমুরিয়া হাসানপুর গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে শাওন সরদারকে আটক করে পুলিশ। তিনি রাজারহাট এলাকায় বসবাস করতেন। হামলার সময় তার পরিহিত পোশাকও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। চিহ্নিত মাদককারবারি তুষার সরদারকে ২০ পিস ইয়াবাসহ আটক করলে তার সহযোগীরা সিআইডি সদস্যদের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নেয়। এসময় সিআইডির সদস্য শহিদুলকে রশি দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে।

তদন্ত কর্মকর্তাদের দাবি, ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িত শাওন ও ইব্রাহিমকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনার প্রধান অভিযুক্ত তুষার সরদার এখনও পলাতক রয়েছেন।

সিআইডি সূত্র জানায়, মাদক উদ্ধারে গিয়েই তাদের সদস্যদের ওপর হামলা হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের জনপ্রতিনিধির ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে তিনি মাদক ব্যবসা ও প্রভাব বিস্তারের কাজে যুক্ত ছিলেন তুষার এমন অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এর আগে দুটি মামলা ছিল।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন, “ঘটনার পর একাধিক টিম অভিযান চালিয়েছে। দুজনকে গ্রেপ্তার করা গেলেও প্রধান আসামি তুষারকে ধরতে অভিযান অব্যাহত আছে।” 

সিআইডির পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম বলেন, “পুলিশের পাশাপাশি সিআইডির বিশেষ টিম ঘটনার তদন্ত ও আসামিদের গ্রেপ্তার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  যশোর   সিআইডি   পুলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close