বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাকসুতে ছাত্রদলের ৮ দফা ইস্তেহার ঘোষণা
জাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৪ পিএম
তরুণ প্রজন্মকেও অগ্রাধিকার দিয়ে সামনে আনা হয়েছে

তরুণ প্রজন্মকেও অগ্রাধিকার দিয়ে সামনে আনা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ৮ দফা ইস্তেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রত্যাশিত এই নির্বাচনের আগে সংগঠনটি তারুণ্যনির্ভর প্যানেল এবং বাস্তবায়নযোগ্য অঙ্গীকার শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) এক ঘোষণায় ছাত্রদল জানায়, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনের সর্বশেষ তিন আসরেই বিজয়ী হয়েছিল সংগঠনটি। একইসঙ্গে তারা বরাবরই নিয়মিত ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে এসেছে।

ইশতেহারে যে ৮টি অঙ্গীকার স্থান পেয়েছে তা হলোঃ

১) আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা ও গবেষণা, শিক্ষাবান্ধব, নিরাপদ ও বৈচিত্র্যময় ক্যাম্পাস

২) পরিকল্পিত আবাসন ও উন্নতমানের খাবারের নিশ্চয়তা

৩) নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গণ ও স্বাস্থ্য সুরক্ষা

৪) মানসম্মত স্বাস্থ্যসেবা

৫) সুসমন্বিত পরিবহন ব্যবস্থা

৬) ক্রীড়াচর্চা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের বিকাশ

৭) পরিবেশ-প্রতিবেশ সংরক্ষণ

৮) প্রাণীবান্ধব ক্যাম্পাস

ছাত্রদল জানায়, তারা গুম-খুন, রাষ্ট্রীয় নিপীড়ন ও নিষ্পেষণ মোকাবেলা করে একটি সুন্দর ক্যাম্পাস ও বেটার বাংলাদেশের স্বপ্ন দেখছে। তাদের লক্ষ্য হলো একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে।

ইশতেহারে আরো বলা হয়, আধুনিক শিক্ষায়তন, নিরাপদ পরিবেশ, উন্নতমানের খাবার, নারীর নিরাপত্তা, মানসম্মত স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষায় ছাত্রদল কার্যকর পদক্ষেপ নেবে। নারী নেতৃত্বের বিকাশে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির এক নারী শিক্ষার্থীকে শীর্ষ পদপ্রার্থী হিসেবে মূল্যায়ন করা হয়েছে। তরুণ প্রজন্মকেও অগ্রাধিকার দিয়ে সামনে আনা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জাকসু   বাংলাদেশ   ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close