প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫০ AM

রাজবাড়ীর পাংশায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাংশা থেকে প্রকাশিত বহুল প্রচলিত, স্বনামধন্য ও পাঠকপ্রিয় সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার গৌরব ও ঐতিহ্যের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। পত্রিকাটি সম্পাদনা করেন মোঃ রফিকুল ইসলাম রনজু।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) পাংশা উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এবং ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদের সার্বিক তত্ত্বাবধানে সকল সদস্যের উপস্থিতিতে আলোচনা সভা ও কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ্ উদ্দিন, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ, সাপ্তাহিক পাংশা বার্তা-এর প্রতিনিধি এডভোকেট রাশেদুল হাসান খান, মোঃ নাজমুল হক মনি প্রমুখ।
পাংশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ২৪ রাজবাড়ী জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামীর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ