বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
"আমাদের সামনে এখন ‘ডু অর ডাই’ পরিস্থিতি"
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫৮ AM আপডেট: ০৬.০৯.২০২৫ ৪:৪৯ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, দেশের সামনে এখন ‘ডু অর ডাই’ পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

সারোয়ার তুষার বলেন, হয় আমরা থাকব, না হয় গণহত্যাকারী ও তাদের লোকজন থাকবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নানা আয়োজন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মতো বাংলাদেশবিরোধী দলগুলোকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত নয়।

তিনি আরো বলেন, বাহাত্তরের সংবিধান এখন কার্যত মৃত সংবিধান। জনগণের ওপর চাপিয়ে দেওয়া ওই সংবিধানে এক ব্যক্তি ও একটি দলকে সকল ক্ষমতা দেওয়া হয়েছিল। তাই নতুন সংবিধান প্রণয়ন ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

এনসিপি নেতা অভিযোগ করেন, সংস্কারের পরিবর্তে আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনা হয়েছে। বিচার না হওয়া আমলা ও পুলিশরা বিএনপির কাছাকাছি সরে এসেছে এবং দেশে লুটপাট চলছে। তিনি সতর্ক করে বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আবারো গণ-অভ্যুত্থান হতে পারে।

সারোয়ার তুষার বলেন, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নির্বাচন হবে না। বর্তমান নির্বাচনী আয়োজন কেবল একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য। আমরা ইউনূস সাহেবকে বলব—এটাই যদি আপনার লক্ষ্য হয়, তাহলে ভোটে টাকা খরচ না করে সরাসরি ঘোষণা দিয়ে দিন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  এনসিপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close