বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
গাজীপুরে বাসচাপায় পুলিশ পরিদর্শক নিহত, স্ত্রী গুরুতর আহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৫ AM

গাজীপুরে বাসচাপায় মোস্তাফিজ হাসান (৫২) নামের এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে জেলা পুলিশ লাইনের সামনে ঢাকা-জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তাফিজ হাসান নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত ছিলেন। নগরীর সদর থানার ওসি মেহেদী হাসান জানান, ওই দম্পতি প্রাইভেট কার রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় কাপাসিয়া থেকে গাজীপুরগামী ‘পথের সাথী পরিবহনের’ একটি বাস তাদের চাপা দেয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোস্তাফিজ হাসানকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান রাতেই হাসপাতালে গিয়ে নিহত কর্মকর্তার পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি আটক ও চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close