প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩২ AM

আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামী ৬ সেপ্টেম্বর (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ৫ সেপ্টেম্বর ছুটি নির্ধারণ করা হলেও পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তারিখ পরিবর্তন করে শনিবার করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। সে হিসেবে আগামী ৬ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
দিনটিতে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
জরুরি পরিষেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসাসেবা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনসহ সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এ ছুটির বাইরে থাকবেন। এছাড়া যেসব প্রতিষ্ঠান জরুরি দায়িত্বে নিয়োজিত থাকবে, সেখানেও এ ছুটি প্রযোজ্য হবে না।
স্বদেশ প্রতিদিন/ আরএফ