বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হল সংসদে ছাত্রদলের প্রার্থীর গবেষণায় অসাধারণ সাফল্য, প্রকাশিত হতে যাচ্ছে বইও
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৬ AM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের বিজয় একাত্তর হল সংসদে ছাত্রদল মনোনীত পাঠকক্ষ বিষয়ক সম্পাদক প্রার্থী মোস্তাফিজুর রহমান পলাশের গবেষণায় অসাধারণ সাফল্য রয়েছে। সবশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রেস থেকে তার একটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে।

শুক্রবার নিজের ফেসবুক একাউন্টে এমন তথ্য জানান তিনি। প্রকাশিতব্য বইটির নাম “নওয়াজিশ খানের অপ্রকাশিত পান্ডুলিপি ও মধ্যযুগের বাংলা সাহিত্য স্ত্যুতি”।

এছাড়াও তিনি দক্ষিণ এশিয়ার ইতিহাস, মধ্যযুগীয় বাংলা, ভাষাতত্ত্ব ও পাণ্ডুলিপি গবেষণায় কাজ করেছেন। এ সময় তিনি বিভিন্ন সাফল্য অর্জন করেছেন। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে আঠারো শতকের পাঁচটি পাণ্ডুলিপি পাঠোদ্ধার ও সম্পাদনার জন্য বৃত্তি লাভ করেন। ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি ইতিহাস একাডেমির ১৯তম আন্তর্জাতিক সম্মেলনে মধ্যযুগীয় ইতিহাসভিত্তিক শ্রেষ্ঠ প্রবন্ধ উপস্থাপনের জন্য হিস্টোরিয়ান আবদুল করিম স্মৃতি পুরস্কার পান। ২০২৫ সালে বাংলা একাডেমির স্টাইপেন্ড অর্জন করেন “বড়া তুফানের কবিতা: লোকায়ত বনাম ঔপনিবেশিক বর্ণনায় বন্যা” প্রবন্ধ লেখার জন্য।

একইসাথে তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করেছেন। যেমন— “পাঠান প্রসংসা ও জোরওয়ারসিং কীর্তি: নওয়াজিশ খানের দুটি অপ্রকাশিত স্ত্যুতিমূলক কবিতা” শীর্ষক প্রবন্ধটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে উপস্থাপন করেন। আবার ২০২৪ সালের এপ্রিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে “বাংলা ভাষার বিকাশে মধ্যযুগীয় শাসকদের পৃষ্ঠপোষকতার পুনর্মূল্যায়ন: জোরওয়ারসিং কীর্তি ও পাঠান প্রসংসা কব্যদ্বয়ের আলোকে” শীর্ষক গবেষণা উপস্থাপন করেন।

তাঁর গবেষণার ফল ইতিমধ্যেই কিছু প্রকাশনায় স্থান পেয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইতিহাস প্রবন্ধমালা জার্নালে “পাঠান প্রসংসা ও জোরওয়ারসিং কীর্তি: পাণ্ডুলিপি পাঠোদ্ধার ও স্ত্যুতি কবিতার পুনর্মূল্যায়ন” নামে প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি ২০২৩-২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের গবেষণা প্রকল্পের অংশ হিসেবে নওয়াজিশ খানের কয়েকটি পাণ্ডুলিপি পাঠোদ্ধার ও সম্পাদনার কাজ করেছেন। এছাড়া ২০২৪ সালে একই জার্নালে থিবো ড’হুবেরের গ্রন্থ “অর্থবহ আচার: পূর্ববঙ্গের নূরনামা প্রথায় ফার্সি, আরবি ও বাংলা”-এর একটি সমালোচনা প্রকাশ করেছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close