বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাসিনা
তোমার ও তোমার বাপের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি: ফারুক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৪:৫৬ PM

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য নানা পদ্ধতি, নানা কায়দায় ও মব সৃষ্টি করছে একটি পক্ষ।’ তিনি দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে বলেন, ‘তোমার অধীনে ও তোমার বাপের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়নি।’ 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, ‘যেই দিল্লি স্বাধীনতার সহায়তার নামে হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়েছে, সেই দিল্লির প্ররোচনায় আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে যদি কেউ ড. ইউনূসের অধীনে নির্বাচন বানচাল করার চেষ্টা করে, জনগণ তা প্রতিহত করবে।’

তিনি আরও উল্লেখ করেন বলেন, ‘বাংলাদেশের জনগণ জানে যে খালেদা জিয়া, তারেক রহমান এবং শহীদ জিয়াউর রহমানের দল ক্ষমতায় থাকাকালীন জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেনি।’

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ফারুক বলেন, ‘জনগণ যেন তার নিজের ভোট নিজে দিতে পারে এবং দিনের ভোট দিনে দিতে পারে এমন একটি নির্বাচন দিন।’ 

তিনি বলেন, ‘একদল গণভোট না হলে নির্বাচনে যাবে না, আরেকদল পিআর না হলে নির্বাচনে যাবে না- অথচ তারা ৩০০ আসনেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে।’

শেষে তিনি  দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনকে ঘিরে কোনো ষড়যন্ত্র যাতে না হয় সে জন্য দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হাসিনা   বিএনপি   উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক   নির্বাচন   ভোট   জামায়াত     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close