বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চিতলমারীতে একদিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় নিহত দুই
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৪:৪৩ PM

বাগেরহাটের চিতলমারী উপজেলায় একদিনের ব্যবধানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন শিক্ষার্থী ও অটোভ্যান চালক। নিহতরা হলেন তানভির আহম্মেদ মোল্লা (১৬) ও আজগর শেখ (৫০)।

নিহত তানভির আহম্মেদ উপজেলার শিবপুর গ্রামের জাকারিয়া মোল্লার ছেলে। তিনি এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে কলেজে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

তানভিরের স্বজনরা জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে শিবপুর ছোটপুল এলাকায় মোটরসাইকেল এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তানভির। পথচারীরা তাকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি।

অন্যদিকে, একইদিনে সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অটোভ্যান চালক আজগর শেখ (৫০)। তিনি উপজেলার কলাতলা গ্রামের মৃত রুস্তম শেখের ছেলে।

জানা গেছে, বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ত্রিপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যানের সাথে তার অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।

চিতলমারী থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “দুইটি পৃথক সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে।”

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   বাগেরহাট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close