বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বাস্থ্যকর রান্নার ৭ সহজ উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৫২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সুস্থ থাকার জন্য খাদ্য আমাদের সবচেয়ে বড় সহযোগী। ঠিকভাবে খাবার না খেলে নানা স্বাস্থ্য সমস্যা দ্রুত হানা দিতে পারে। তাই শুধুমাত্র কী খাচ্ছেন তা নয়, কীভাবে রান্না করছেন সেটাও গুরুত্বপূর্ণ। জেনে নেওয়া যাক স্বাস্থ্যকর রান্নার কিছু সহজ উপায়, যা আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাসকে আরও স্বাস্থ্যসম্মত করে তুলতে পারে।

১. হোল গ্রেইন ফুড বেছে নিন

সাদা ভাত বা পরিশোধিত ময়দা দ্রুত হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। লাল চাল, ওটস, কুইনোয়া বা বাজরা জাতীয় হোল গ্রেইন ফুড দীর্ঘক্ষণ পেট ভরে রাখে। এগুলোতে থাকা জটিল কার্বোহাইড্রেট ও ফাইবার ধীরে ধীরে গ্লুকোজ নিঃসরণ নিশ্চিত করে, যা দেহকে আরও স্থিতিশীল রাখে।

২. কম তেল ব্যবহার করুন

প্রতিদিন রান্নায় ব্যবহৃত তেলের ধরন ও পরিমাণ আমাদের হৃদরোগ ও রক্তের শর্করার ওপর প্রভাব ফেলে। স্বাস্থ্যকর তেলের মধ্যে রয়েছে অলিভ অয়েল, রাইস ব্রান, তিসি বা আখরোটের তেল। কম তেল ব্যবহার করলে ইনসুলিন প্রতিরোধ নিয়ন্ত্রণে থাকে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকে।

৩. শাক-সবজি বেশি খান 

শাক-সবজি আমাদের জন্য ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের গুরুত্বপূর্ণ উৎস। মৌসুমী শাকসবজি তাজা ও পুষ্টিকর। খাবারের অর্ধেক প্লেট স্টার্চবিহীন শাক-সবজি দিয়ে পূর্ণ করলে খাবারের ভারসাম্য বজায় থাকে এবং হজমও ভালো হয়।

৪. লবণের ব্যবহার সীমিত করুন

সোডিয়ামের অতিরিক্ত ব্যবহার রক্তচাপ বাড়াতে পারে, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য। দৈনন্দিন রান্নায় লবণ নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে অনেক স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব।

৫. স্বাস্থ্যকর স্ন্যাকস তৈরি করুন

অপরিকল্পিতভাবে খাবার খাওয়ার সময় চিনি, সোডিয়াম বা পরিশোধিত কার্বোহাইড্রেট সমৃদ্ধ প্যাকেজজাত খাবার খাওয়া হয়ে থাকে। বাড়িতে স্বাস্থ্যকর স্ন্যাকস তৈরি করলে এই ঝুঁকি কমে এবং সুস্থ থাকা সহজ হয়।

৬. হাইড্রেটেড থাকুন

পর্যাপ্ত পানি পান করা স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিনিযুক্ত পানীয় এড়িয়ে পানি, ভেষজ চা বা জিরা পানি বেছে নিন। এগুলো শুধু হজমে সাহায্য করবে না, শরীরকে সতেজ রাখতেও সহায়ক হবে।

৭. প্রোটিন যুক্ত খাবার খান

ভাতের সঙ্গে ডাল, মুরগি বা মাছ খেলে রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি রোধ হয়। প্রোটিন সমৃদ্ধ খাবার গ্লাইসেমিক সূচক কমাতে সাহায্য করে এবং সারাদিন স্থিতিশীল এনার্জি নিশ্চিত করে। নিয়মিত প্রয়োজনীয় প্রোটিন খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  রান্না  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close