বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্বাস্থ্য অধিদপ্তর দেশের উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়া একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা মা ও শিশু কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, গণস্বাস্থ্য প্রকল্প ২০২৫ নামে একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তুলে মহাখালী, ঢাকা ঠিকানা ব্যবহার করে উপজেলা স্বাস্থ্য পরিদর্শক, ইউনিট অফিসার ও স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফের নাম ও স্বাক্ষর জাল করে দরখাস্ত আহ্বান করা হয়েছে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর স্পষ্ট জানিয়েছে, এই প্রতিষ্ঠান তাদের নিয়ন্ত্রণ বা অধীনে নেই। প্রতারণার উদ্দেশ্যে অসাধু মহল এই ধরনের ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সাধারণ মানুষকে সতর্ক থাকতে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো বিজ্ঞপ্তিতে সাড়া না দেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর অনুরোধ করেছে। এছাড়া, জড়িতদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  স্বাস্থ্য অধিদপ্তর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close