সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
আদালতের রায়ের আগেই দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আদালতের রায়ের আগেই থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনীতিবিদ থাকসিন সিনাওয়াত্রা গোপনে দেশ ত্যাগ করেছেন। এই রায়ে তাকে কারাদণ্ড দেওয়া হতে পারে। পুলিশ জানিয়েছে, সংসদীয় ভোটের একদিন আগে ব্যক্তিগত বিমানে তিনি থাইল্যান্ড ছাড়েন।

সিএনএনের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় অনেক থাই নাগরিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে থাকসিনের বিমানের গতিপথ নজরদারি করছিলেন। 

স্থানীয় গণমাধ্যমে খবর আসে, তিনি ব্যাংককের দন মুয়াং বিমানবন্দরে ছিলেন এবং ইমিগ্রেশনে কিছু সময়ের জন্য আটক হন। পরে জানা যায়, তিনি দুই দিনের জন্য চিকিৎসা পরীক্ষা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকায় তিনি দেশ ত্যাগ করতে পেরেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। অনেকে ধারণা করছেন, থাকসিন হয়তো আবার দুবাইয়ে ফিরে যাবেন, যেখানে তিনি আগে ক্ষমতার অপব্যবহার ও স্বার্থের দ্বন্দ্বজনিত মামলার কারণে দীর্ঘদিন স্বেচ্ছা নির্বাসনে ছিলেন। 

এই সফর এমন সময়ে হলো, যখন কয়েক দিনের মধ্যে আদালত তার বিরুদ্ধে একটি মামলার রায় দেবে, যা হলে তাকে কারাগারে পাঠানো হতে পারে। এর এক দিন আগে তার মেয়ে, সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার উত্তরসূরি নির্বাচনের জন্য সংসদে ভোট হওয়ার কথা রয়েছে। থাকসিন ২০২৩ সালে ১৫ বছরের বেশি নির্বাসনের পর থাইল্যান্ডে ফেরেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  থাইল্যান্ড   আদালত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close