বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
ডোবায় পরিণত হয়েছে ত্রিশাল-কালিরবাজার সড়ক, ভোগান্তিতে যাত্রীরা
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ভায়া ত্রিশাল (নুরুর দোকান) থেকে কালিরবাজার পর্যন্ত ৯ কিলোমিটার পাকা সড়কের বেহাল অবস্থা। সড়কের বিভিন্ন অংশ পানি জমে পরিণত হয়েছে ডোবায়। এতে দুর্ভোগে পড়ছেন শিক্ষার্থীসহ হাজারো পথচারী ।

সরেজমিনে দেখা যায়, প্রায় দেড় বছর আগে এ সড়ক সংস্কার করা হলেও বর্তমানে খুবই নাজুক অবস্থা। বিশেষ করে মাছ পরিবহনকারী গাড়ির চাপে সড়কের বিভিন্ন জায়গায় পিচ উঠে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। হদ্দের ভিটা এলাকায় সড়ক পুকুরের সঙ্গে মিশে ছোট ডোবায় পরিণত হয়েছে। এ অবস্থায় কিছু ব্যাটারিচালিত অটোরিকশা খুবই ঝুঁকিপূর্ণ চলাচল করছে। এতে প্রায়ই যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কের দুই পাশে ফিসারির পাড় হিসেবে জমি ব্যবহার ও পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা সাদিকুর রহমান বলেন, 'বছর খানেক আগে অনেক ভোগান্তির পর সড়কটি সংস্কার করা হয়। কিন্তু অপরিকল্পিত মাছের ফিসারি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দেড় বছরের মধ্যেই সড়কটি ভেঙে পড়েছে। অনেক জায়গা ডোবায় পরিণত হয়েছে।'

অটোরিকশা চালক সুমন মিয়া বলেন, 'সড়ক ভাঙা থাকায় যাত্রীরা প্রতিদিন কষ্ট পাচ্ছেন। অনেক সময় যাত্রী নামিয়ে ঠেলে গাড়ি তুলতে হয়। দুর্ঘটনার ঝুঁকি সবসময় থাকে।'

স্থানীয় ইউপি সদস্য এরশাদ হাসান বলেন, 'সড়কের পাশে পুকুর থাকায় এক পাশের পানি অপর পাশে যেতে না পারায় সড়ক ভেঙে ডোবায় পরিণত হয়েছে। দিনে কোনোভাবে যাতায়াত করা গেলেও রাতে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। কিন্তু আমরা এর স্থায়ী সমাধান চাই।'

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিউল্লাহ খন্দকার বলেন, 'আমি এ বিষয়ে অবগত নই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।'

স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  ডোবা   ত্রিশাল   ময়মনসিংহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close