বুধবার ● ১৮ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আগামীকাল লালমনিরহাট যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● নৈরাজ্যের অভিযোগে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিক্ষোভ মিছিল যুবদলের      ● নোয়াখালীতে শিশু নুহাকে শ্বাসরোধে হত্যা, ৮ দিনেও শনাক্ত হয়নি ঘাতক      ● চকরিয়ায় আল-হেরা মাদরাসার শুভ উদ্বোধন      ● টুঙ্গিপাড়ায় সংঘর্ষের পরও থমথমে পরিস্থিতি      ● হবিগঞ্জের ১২৪ শিক্ষার্থীকে বহুমুখী দক্ষতা অর্জনের তাগিদ প্রধানমন্ত্রীর      ● ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’, বললেন লস্কর কমান্ডার      ● গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গাড়িতে আগুন      ● বছরে ৩০ লাখ কোরআন ছাপে যে প্রতিষ্ঠান      ● বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ      ● বড়দিন উপলক্ষে অনুদান বাড়ালেন প্রধানমন্ত্রী      ● মুলাদীতে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী পণ্য তৈরি, স্বাস্থ্য ঝুঁকিতে এলাকাবাসী      
পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির দায়ে দুই কারখানায় জরিমানা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৩১ পিএম

পঞ্চগড়ে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি ও মানহীন তেলসহ নিম্নমানের উপকরণ ব্যবহার করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি এবং পৌরসভার জালাসী এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি। এ সময় দুটি কারখানাকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দ করা হয় প্রায় শতাধিক কেজি চানাচুর।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাফিজাবাদ ইউনিয়নের বিশমনি এলাকায় ‘বাবু চানাচুর’ নামের কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন করা হচ্ছিল। কারখানাটিতে পোকামাকড়যুক্ত বাদাম, মানহীন মরিচের গুঁড়া ও নোংরা তেল ব্যবহার করা হতো।

এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক শরিফ উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে কারখানায় প্রস্তুত রাখা প্রায় ১২০ কেজি চানাচুর জব্দ করে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।


অভিযানের দ্বিতীয় ধাপে পৌরসভার জালাসী এলাকায় ‘সারোয়ার চানাচুর’ কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদনের অভিযোগে অভিযান চালানো হয়।

কারখানার মালিক নজরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান থেকে জব্দকৃত প্রায় ১০০ কেজি চানাচুর ধ্বংস করা হয়।

পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন খালিদ এর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি, সদর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম, সেনা ক্যাম্পের সদস্য ও থানা পুলিশের একটি টিম অংশ নেয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি বলেন, ‘কারখানাগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি হচ্ছিল। ব্যবহৃত তেলের মান ছিল অত্যন্ত নোংরা, চারদিকে স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশ ছিল। এজন্য আমরা প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেছি এবং সতর্ক করেছি। ভবিষ্যতে একই ধরনের অপরাধ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:   অস্বাস্থ্যকর পরিবেশ   চানাচুর তৈরি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close