বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেয়াল ঠেকাতে পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের, আহত ১
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ৪:৩৫ PM

ঝিনাইদহের কোটচাঁদপুরে ড্রাগন ক্ষেতে শেয়াল প্রবেশ ঠেকাতে দেওয়া বিদ্যুতের তারে জড়িয়ে একটি গরুসহ শাহাদত হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ইকতার হোসেন নামের আরও একজন। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার তারসার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাহাদত হোসেন ওই গ্রামের মৃত আমীর আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর মডেল থানা ওসি কবির হোসেন মাতুব্বর।

স্থানীয় পল্লী চিকিৎসক মশিউর রহমান জানান, তালসার গ্রামের একটি ড্রাগন ফলের বাগান রক্ষার জন্য মালিক আজিজুল হক জমির চারপাশে বৈদ্যুতিক তার পেঁচিয়ে রাখেন। বৃহস্পতিবার সকালে শাহাদত হোসেন নিজের জমি চাষ করতে একই গ্রামের চাষি ইকতার হোসেনকে নিয়ে মাঠে যান। জমি চাষের সময় বিদ্যুতের তার গরুর পায়ে পেচিয়ে গেলে গরুটি পড়ে যায়। সে সময় শাহাদত ও কৃষক ইকতার গরুটি তুলতে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই শাহাদত হোসেন ও একটি গরু মারা যায়। আহত হয় ইকতার।

পরে আহত ইকতারকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কোটচাঁদপুর মডেল থানা ওসি কবির হোসেন মাতুব্বর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ড্রাগন বাগানের মালিক আজিজুল হক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বিদ্যুৎস্পৃষ্টে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close