বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শাহজাদপুরে বণিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বণিক সমিতি ও সকল ব্যবসায়ী সমিতির সাথে স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯ টায় শাহজাদপুর উপজেলা বণিক সমিতির আয়োজনে সদরের দ্বারিয়াপুর বাজারে এ সভা অনুষ্ঠিত। সভায়  সভাপতিত্ব করেন উপজেলা বণিক সমিতির সভাপতি এমদাদুল হক নওশাদ।

শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা ড. এম এ মুহিত।

প্রধান অতিথির বক্তব্যে ড. এম এ মুহিত বলেন, 'ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চালিকা শক্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ই ব্যবসায়ীদের সাথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।'

আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবার হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, সাবেক পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী। আরো ছিলেন, বণিক সমিতিসহ উপজেলার সকল ব্যবসায়ী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ ও বাজারের ব্যবসায়ীগণ।


স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  শাহজাদপুর   সিরাজগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close