বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাতক্ষীরায় যুব জলবায়ু সম্মেলনে ‘জলবায়ু সহনশীল নগর’ গঠনের দাবি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৪:১৯ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ৪:২২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জলবায়ু সহনশীল নগর গঠনের দাবির মধ্যদিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়ে গেল উপকূলীয় যুব জলবায়ু সম্মেলন ২০২৫।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডেজিনাস নলেজ (বারসিক) এবং শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসনে জরুরী উদ্যোগ গ্রহণ, নগরের তাপদাহ কমানোর জন্য প্রচুর বৃক্ষরোপণ, শহরের ভিতরে পার্ক, খেলার মাঠ, উদ্যান সবার জন্য উন্মুক্তকরণ, শিক্ষার্থীদের চলাচলের জন্য আলাদা সাইকেল লেনের ব্যবস্থাকরণ, নগরের নিম্ন আয়ের মানুষের আবাসন নিশ্চিতকরণ, নিম্ন আয়ের মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তকরণ, যুবদের জন্য কর্মমুখী শিক্ষা ও প্রশিক্ষণ নিশ্চিতকরণ, নগরের নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে স্বাস্থ্য কার্ড প্রদান এবং নগরের উন্নয়ন পরিকল্পনায় যুবদের যুক্ত করার সুপারিশ করা হয়।

সম্মেলনের প্রথম পর্বে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক অ্যাড. আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে জলবায়ু সংকট ও তরুণদের নগর সংস্কার বিষয়ে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয়ন কমিটির সহসভাপতি অধ্যাপক মোজ্জাম্মেল হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, নগর গবেষক জাহাঙ্গীর আলম, নৃবিজ্ঞানী শহীদুল ইসলাম, সাংবাদিক এসএম বিপ্লব হোসেন, যুব প্রতিনিধি সিফাত হোসেন, নিশিতা, ইমতি জামিল।

দ্বিতীয় পর্বে পরিবেশ কর্মী মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে পরিবেশ বান্ধব সবুজ নগর গঠনে যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, গবেষক আমরীন বিনতে আজাদ, যুব সদস্য সাঈদুল ইসলাম, ইমরাফিল হোসেন, ইফতি জামিল, মেহতাহুল জান্নাত মাহি ও তহুরা খাতুন লিলি।

তৃতীয় পর্বে পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্বে নগরের প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, সাংবাদিক গোলাম সরোয়ার, যুব প্রতিনিধি তামিম রোহান, মাবিয়া জান্নাত, গৃহকর্মী জাহানারা খাতুন, ভ্যান চালক আব্দুর রহমান প্রমুখ।

এর আগে জলবায়ু সুবিচারের দাবিতে সাতক্ষীরা শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   জলবায়ু     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close