বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার দিতে হবে
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের দায়ে গুগলকে প্রায় ৪২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৯০০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে আদেশ দিয়েছে।

ফেডারেল কোর্টে চলা মামলায় অভিযোগ করা হয়, গুগল গত আট বছরেরও বেশি সময় ধরে কোটি কোটি ব্যবহারকারীর মোবাইল ডিভাইস থেকে তথ্য সংগ্রহ করেছে। ব্যবহারকারীর অনেকেই তাদের অ্যাকাউন্টে ট্র্যাকিং বা নজরদারি ফিচার বন্ধ করে রেখেছিলেন, তা সত্ত্বেও তথ্য সংগ্রহ করা হয়। বাদীপক্ষের দাবি, গুগলের এই আচরণ ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি সেটিংসের নীতিমালা লঙ্ঘন করেছে এবং সরাসরি গোপনীয়তার হস্তক্ষেপ।

বিচারকরা তিনটি অভিযোগের মধ্যে দুইটিতে গুগলকে দায়ী করেছেন। তবে গুগলকে ‘ইচ্ছাকৃত বিদ্বেষ’ দেখানোর জন্য কোনো শাস্তিমূলক জরিমানা আরোপ করা হয়নি। মামলার প্রাথমিক দাবি ছিল ৩১ বিলিয়ন ডলার, তবে আদালত শেষমেশ ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ ধার্য করেছেন।

গুগলের মুখপাত্র হোসে কাস্তানেদা বলেন, আদালতের এই রায় আমাদের পণ্যের কার্যপদ্ধতি সঠিকভাবে বোঝেনি। আমরা ব্যবহারকারীদের ডেটা নিয়ন্ত্রণের ক্ষমতা দিই এবং যখন তারা পার্সোনালাইজেশন বন্ধ করে, আমরা তা সম্মান করি।

গুগল আরও জানিয়েছে, তথ্যগুলো ব্যক্তিগত নয়, ছদ্মনাম ব্যবহার করে আলাদাভাবে সংরক্ষিত ও এনক্রিপ্ট করা হয়েছে, তাই এগুলো ব্যবহারকারীর অ্যাকাউন্ট বা পরিচয়ের সঙ্গে সরাসরি যুক্ত নয়।

মামলা ২০২০ সালের জুলাইয়ে দায়ের করা হয়েছিল এবং পরে ৯৮ মিলিয়ন ব্যবহারকারী ও ১৭৪ মিলিয়ন ডিভাইসকে অন্তর্ভুক্ত করে ক্লাস-অ্যাকশন হিসেবে অনুমোদিত হয়। 

অভিযোগ অনুযায়ী, গুগল উবার, ভেনমো এবং মেটার ইনস্টাগ্রামের মতো বিভিন্ন অ্যাপের সঙ্গে সম্পর্ক ব্যবহার করে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করছিল।

বাদীপক্ষের আইনজীবী ডেভিড বোইস মন্তব্য করেন, আমরা রায়ে অত্যন্ত সন্তুষ্ট। এটি প্রমাণ করেছে, গুগল ব্যবহারকারীর আস্থার সঙ্গে প্রতারণা করেছে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গুগল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close