সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গোপনে বাগদান রাভিনার সঙ্গে অক্ষয়ের, শিল্পার জন্য হয় সেই সম্পর্ক ভাঙন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৩ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ২:২১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। বলিউডে অ্যাকশন, রোম্যান্স এবং মিউজিকে ৯০ দশকে দর্শকদের মাতিয়ে রাখা অন্যতম জুটি হলো এই অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনের জুটি।

তাদের অনস্ক্রিন ঘনিষ্ঠতা এতটাই প্রভাব ফেলেছিল যে, দর্শকদের মনে প্রশ্ন জেগেছিল এই রসায়ন কি শুধুই অভিনয়? পরে জানা যায়, বাস্তবেও তারা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলেন। গোপন বাগদান সেরেছিলেন, এমনকী রাভিনার পরিবার এবং অক্ষয়ের আত্মীয়রা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে শোনা যায়। 

কিন্তু এই প্রেমের গল্পে ছিল দ্বিধা, অনিশ্চয়তা, এবং বলিউডের চিরন্তন ‘ইমেজ’-রাজনীতি।

উল্লেখ্য, ৯০ দশক মাতানো ‘টিপ টিপ বরসা পানি’র মতো গানের দৃশ্য আজও দর্শকদের মনকে আলোড়িত করে। রাভিনার উষ্ণতা আর অক্ষয়ের সংযত আবেগ এক অনন্য রসায়ন তৈরি করেছিল। এছাড়াও ‘মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, এবং ‘খিলাড়িয়ো কা খিলাড়ি’ এই ছবিগুলো শুধু হিট নয়, অক্ষয়-রাভিনার সম্পর্কের অনুরণনও বহন করে।


১৯৯৮ সালে রেডিফকে দেয়া এক সাক্ষাৎকারে অক্ষয় বলেন, “এটা শুধু একটা বাগদান ছিল, যা পরে ভেঙে যায়। কিন্তু আমরা কখনও বিয়ে করিনি, এটা দয়া করে জেনে রাখুন।” কথাগুলো বলার সময়ে অক্ষয়ের গলায় ছিল এক ধরনের আত্মপক্ষ সমর্থন, সঙ্গে বিষন্নতাও। 

১৯৯৯ সালে রাভিনা আবার এক সাক্ষাৎকারে বলেন, “অক্ষয় ছিলেন নারীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তিনি ভয় পেয়েছিলেন, যদি বাগদানের খবর প্রকাশ্যে আসে, তবে অক্ষয়ের ‘খিলাড়ি’ ইমেজ ক্ষতিগ্রস্ত হবে। সেই ভয়ই হয়তো তাদের সম্পর্কের ভিত দুর্বল করে দেয়।”

তবে ভারতীয় সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, শিল্পা শেঠির সঙ্গে সম্পর্কে জড়িয়ে রাভিনাকে ঠকিয়েছিলেন অক্ষয়। যদিও সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি। 

তবে রাভিনা, শিল্পা দুজনের সঙ্গেই সম্পর্কের পরে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন এই অভিনেতা। ২০০১ সালের ১৭ জানুয়ারি, অক্ষয় ও টুইঙ্কেল খান্না এক ঘরোয়া অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান- আরভ ও নিতারা। অক্ষয়ের এখন সুখী জীবন। 

অন্যদিকে, রাভিনা ট্যান্ডন ব্যবসায়ী অনিল থান্ডানিকে বিয়ে করে গড়েছেন নিজের সংসার। তাদের দুই সন্তান- রনবীর বর্ধন ও রাশা। এছাড়াও ১৯৯৫ সালে পূজা ও ছায়াকে দত্তক নিয়েছিলেন অভিনেত্রী। 

এদিকে পুরাতন সম্পর্কের এই আলোচনা নতুন করে সামনে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। নিজের প্রিয় অভিনেতা এবং অভিনেত্রীর ছবি পোস্ট করে তাদের পক্ষে ও বিপক্ষে সমালোচনা করছেন তাদের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা।

তবে সবকিছুর ঊর্ধ্বে তাদের হাত ধরেই ছিলো ৯০-এর সেরা অ্যাকশন, রোম্যান্স এবং মিউজিক ‍ভিডিওর কম্বিনেশন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  বাগদান   রাভিনা   অক্ষয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close