বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পররাষ্ট্র সচিবের সঙ্গে পিটার হাসের ঘণ্টাব্যাপী বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:০৭ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ৭:৩১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি. হাস পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছেন। 

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গত শনিবার সপ্তাহব্যাপী সফরে ঢাকা আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে বুধবার তিনি কক্সবাজার ঘুরে রাতে ঢাকায় ফেরেন।

বাংলাদেশে রাষ্ট্রদূত থাকাকালীন নানা কারণে আলোচনায় থাকা পিটার হাস গত বছরের ২৭ সেপ্টেম্বর ফরেন সার্ভিস থেকে অবসর নেন। তিন দিনের ব্যবধানে তিনি যোগ দেন যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জিতে। প্রতিষ্ঠানটি কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করছে। অবসরের পরও এ প্রতিষ্ঠানের হয়ে ব্যবসায়িক কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশে নিয়মিত আসা-যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি।

এর আগে গত ৫ আগস্ট কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে তার বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও সে সময় তিনি ওয়াশিংটনে ছিলেন। ২০২২-২০২৪ সময়কালে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার সক্রিয় তৎপরতা সব সময় আলোচনায় ছিল।

এপ্রিল মাসে তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে যুক্তরাষ্ট্র চেম্বার অব কমার্স আয়োজিত এক বৈঠকে অংশ নেন। সেখানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনও।

তার সর্বশেষ সফরে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পররাষ্ট্র সচিব   পিটার হাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close