বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পুতিনের সঙ্গে বৈঠকের পরই কিমের ডিএনএ মুছে ফেলেছে কর্মীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চীনের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে যোগ দিতে সম্প্রতি বেইজিং সফর করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বরাবরের মতো এবারও তিনি বিমানের বদলে তার সুপরিচিত সুরক্ষিত বিশেষ ট্রেনে যাত্রা করেন।

তবে সফরের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের পর প্রকাশিত এক ভিডিও। টেলিগ্রামে ছড়িয়ে পড়া এই ভিডিওকে অনেকে ‘ক্রাইম মুভি’র দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন, যা প্রচলিত কূটনৈতিক শিষ্টাচারের সীমা ছাড়িয়ে গেছে।

ফুটেজে দেখা যায়, বৈঠক শেষ হতেই কিমের ব্যক্তিগত সহকারীরা একটি বিশেষ ‘পরিষ্কার অভিযান’ শুরু করেন। কেউ তার ব্যবহৃত চেয়ারের হাতল ও পেছনের অংশ বারবার ঘষে পরিষ্কার করছেন, আরেকজন সতর্কভাবে তার ব্যবহৃত গ্লাস সরিয়ে নিচ্ছেন। এমনকি কিম যেসব আসবাব স্পর্শ করেছেন, সবকিছুই আলাদাভাবে মুছে ফেলা হয়। চেয়ারের কুশনও বিশেষ যত্নে পরিষ্কার করতে দেখা যায় কর্মকর্তাদের।

রুশ সাংবাদিক আলেকজান্ডার ইউনাশেভ তার ‘ইউনাশেভ লাইভ’ চ্যানেলে জানান, আলোচনার পর উত্তর কোরীয় প্রতিনিধি দল কিমের ব্যবহৃত প্রতিটি জিনিস নিখুঁতভাবে পরিষ্কার করে কিংবা সংগ্রহ করে নেয়।

যদিও এই ‘ফরেনসিক স্তরের ক্লিনিং’-এর কারণ প্রকাশ করা হয়নি, বিশ্লেষকদের মতে এটি হয়তো সম্ভাব্য নজরদারি ঠেকানোর কৌশল। কারও মতে, রাশিয়ার গোয়েন্দা সংস্থার শক্তিশালী নজরদারির বিপরীতে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে কিংবা চীনের প্রযুক্তিগত নজরদারি এড়াতেই এমন ব্যবস্থা নিয়েছে পিয়ংইয়ং।

তবে বৈঠক শেষে দুই নেতা আলোচনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। নির্ধারিত কুচকাওয়াজ এবং বৈঠক শান্তিপূর্ণভাবেই শেষ হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পুতিন   কিম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close