বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাঁচতে চায় হার্টে ছিদ্র শিশু অয়ন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের হিলি পৌর শহরের ধরন্দা গ্রামের ১ বছর বয়সী শিশু আলী আবরার অয়নের হার্টে ছিদ্র দেখা দিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে অপারেশন করা গেলে হয়তো এই শিশুর জীবন রক্ষা করা সম্ভব।

অয়ন হিলির ধরন্দা গ্রামের শিক্ষার্থী দম্পতি আলী হোসেন অন্তর ও আখিঁ মনির প্রথম সন্তান। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে সে। জন্মের তিন মাস পর বিভিন্ন পরীক্ষায় শিশুটির হার্টে বড় একটি ছিদ্র  ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসার ব্যয় বহন করে নিঃস্ব হয়ে পড়েছেন বাবা-মা।

এদিকে, জরুরি ভিত্তিতে অপারেশন করার কথা জানিয়েছেন ডাক্তারর। অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৬ থেকে ৭ লাখ টাকা। অর্থের অভাবে সন্তানের ব্যয়বহুল চিকিৎসা করাতে না পেরে দিশেহারা বাবা-মা।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, 'অন্তরের এক বছরের সন্তান অয়ন জন্মের পর থেকেই হার্টের সমস্যায় ভুগছে। এখন খুব খারাপ অবস্থায় আছে। আমরা এলাকাবাসী যতটুকু পারছি সাহায্য করছি, কিন্তু এতো টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। দেশবাসীর কাছে আবেদন, আপনারা এগিয়ে আসুন শিশুটির জীবন বাঁচাতে।'

শিশুটির ফুফু মুক্তা বেগম জানান, এটাই তাদের প্রথম সন্তান। বাচ্চাটিকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো। কিন্তু প্রতিদিনই তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। অপারেশন ছাড়া আর কোনো পথ নেই। এত টাকা কোথা থেকে আসবে জানি না।

অভিভাবক অন্তর ও আখিঁ বলেন, 'আমাদের কোলে ফুটে ওঠা ফুল আজ ঝরে যাচ্ছে। সন্তানের চিকিৎসার জন্য যা কিছু ছিলো সব শেষ করেছি। ডাক্তাররা দ্রুত অপারেশন করতে বলেছেন। আজ আমরা পুরোপুরি অসহায়। কেউ কি আছেন, আমাদের অবুঝ সন্তানের পাশে দাঁড়াবেন?'

এ বিষয়ে হাকিমপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা জানান, ধরন্দা গ্রামের একটি শিশুর হার্টে ছিদ্র ধরা পড়েছে। তার বাবা-মা আমাদের অফিসে এসেছেন। সরকারি অনুদানের জন্য আবেদন করার পরামর্শ দিয়েছি। আশা করছি আবেদন করলে সরকারি সহযোগিতায় অন্তত ৫০ হাজার টাকা পাওয়া যাবে।

অপুষ্ট ও দুর্বল দেহের কারণে অয়ন স্বাভাবিক খাবারও খেতে পারে না। সারাক্ষণ কান্নাকাটি করছে। চিকিৎসা ব্যয় নির্বাহ করতে না পেরে বন্ধ হয়ে গেছে তার নিয়মিত চিকিৎসাও। অসহায় এই পরিবারের একটাই আকুতি সমাজের দয়ালু মানুষগুলো যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে হয়তো প্রাণ ফিরে পাবে শিশু অয়ন।

স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  হার্টে ছিদ্র   শিশু   হিলি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close