প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৪ AM আপডেট: ০৪.০৯.২০২৫ ১০:১৯ এএম

সংগৃহীত ছবি
পর্তুগালের রাজধানী লিসবনে ঐতিহ্যবাহী ট্রাম ‘এলিভাদর দা গ্লোরিয়া’ লাইনচ্যুত হয়ে পাশের একটি ভবনে আঘাত হানে। এতে ১৫ জন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের বেশির ভাগই পর্যটক বলে ধারণা করা হচ্ছে।
গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে ভয়াবহ ট্রাম দুর্ঘটনা ঘটে।
মুহূর্তের মধ্যেই ৪৩ জন যাত্রী ধারণ ক্ষমতার ট্রামটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে পাঠান।
পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সউজা এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং জরুরি ভিত্তিতে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, হলুদ ট্রামটি ১৮৭৩ সাল থেকে লিসবনের গুরুত্বপূর্ণ গণপরিবহন এবং পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। তবে এত দীর্ঘ ইতিহাসে এরকম দুর্ঘটনা আগে কখনো ঘটেনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।