প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫০ AM আপডেট: ০৪.০৯.২০২৫ ১:২২ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবানে সাঙ্গু নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান সদরের উজানীপাড়ায় এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি রাজপুত্র সাচিং প্রু জেরী।
এসময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুজিবুর রশীদ, জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাবিকুর রহমান জুয়েল, দৌলতুল কবীর খান, জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল এবং সহ-সভাপতি মো. আজমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি সাচিং প্রু জেরী বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। কৃষি ও মৎস্য চাষের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার সেই আদর্শে আমরা আজও বিশ্বাসী। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা বিশ্ব ঐতিহ্যবাহী সাঙ্গু নদীতে মাছের পোনা অবমুক্ত করেছি।”
তিনি আরও বলেন, বিএনপি ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ