
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ১৮তম ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয়েছে উন্মুক্ত আলোচনা সভা ও জাগরণের গান। রাজনৈতিক বিশ্লেষক, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিককর্মীসহ বিভিন্ন পেশাজীবী এতে অংশ নেন।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সহযোগিতায় বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এর মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং পরিচালনা করেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক, গীতিকার-সুরকার ও সঙ্গীত পরিচালক ইথুন বাবু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট অভিনেতা ও জাসাস কেন্দ্রীয় নেতা চৌধুরী মাজহার আলী (শিবা শানু)।
উন্মুক্ত আলোচনায় আরও অংশ নেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দৈনিক যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার, নাট্য ব্যক্তিত্ব আব্দুল আজিজ, যুক্তরাজ্য বিএনপি’র উপদেষ্টা ব্যারিস্টার তারেক বিন আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আবদুল্লাহ আল মামুন, পেশাজীবী নেতা রফিকুল ইসলাম এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মৌসুমী চৌধুরী, পরাণ আহসান, আকলিমা মুক্তা, ক্লোজআপ তারকা গামছা পলাশ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী সাজ্জাদ হোসেন পলাশ। সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের সদস্য জাহিদুল ইসলাম রনি ও সাংস্কৃতিককর্মী তানিয়া আফরিন।
এছাড়া উপস্থিত ছিলেন স্থপতি আবুল হাসনাইন মঞ্জুর মুর্শেদ ইমন, জাসাস নেতা খালেদ এনাম মুন্না, বিএনপি পরিবার সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেনসহ আরও অনেকে। ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতৃবৃন্দ, চিকিৎসক, শিক্ষক, কৃষিবিদ, ব্যাংক কর্মকর্তা এবং সাংস্কৃতিক অঙ্গনের নেতারাও এই আয়োজনে অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ