শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় অনলাইন সেবার উদ্বোধন
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ১:১৮ AM

সরকারের লক্ষ্য “দুর্নীতি ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা” বাস্তবায়নের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় অনলাইন সেবাকার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পৌর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের ঢাকা বিভাগীয় কার্যালয়ের যুগ্ম-সচিব মো. আব্দুর রহিম। এতে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কাঞ্চন পৌর প্রশাসক তারিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী হাসান আলী, রিয়াদ হোসেন, কার্যসহকারী শহিদুল ইসলাম ও সার্ভেয়ার মোস্তফা মোল্লা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে যুগ্ম-সচিব মো. আব্দুর রহিম বলেন, অনলাইন সেবার মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই আবেদন ও সেবা গ্রহণ করতে পারবেন। এখানে নগদ লেনদেনের কোনো সুযোগ নেই; সরকার নির্ধারিত ফি শুধুমাত্র ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। এতে গ্রাহকরা ভোগান্তি ছাড়াই প্রাপ্য সেবা পাবেন।

সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক তারিকুল আলম বলেন, জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিতেই এ অনলাইন সেবার সূচনা করা হয়েছে। এর ফলে প্রকৃত সেবাগ্রহীতারা পৌরসভায় না এসেও বাড়ি থেকে সেবা নিতে পারবেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  উদ্বোধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close