মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
তারেক রহমান-এর সহযোগিতায় সুস্থ জীবনের পথে ছোট্ট রাতুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০৬ পিএম

নেত্রকোনার বারহাট্টা উপজেলার অসহায় রিকশাচালক বাবার সন্তান তানভীরুল ইসলাম রাতুল (৬) জন্ম থেকেই জটিল হৃদরোগে ভুগছিল। হার্টে ছিদ্র, সঙ্কুচিত পালমোনারি ভাল্ব ও ডায়াফ্রামেটিক হার্নিয়ার মতো জন্মগত সমস্যার কারণে তার ছোট্ট জীবন ছিল সীমাহীন কষ্টে ভরা।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশে গত ৩০ জুন রাতুলকে ভর্তি করা হয় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মোঃ জাহিদুল ইসলাম এবং থোরাসিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী সাইফুল ইসলাম শাকিল সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন করেন।

পুরো চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে মনিটরিং করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সাবেক যুগ্ম-মহাসচিব ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু। ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে পুরো চিকিৎসা প্রক্রিয়ায় সহযোগিতা করা হয়।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) তানভীরুল ইসলাম রাতুল ও তার পরিবারের সঙ্গে দেখা করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ.টি.এম. আব্দুল বারী ড্যানি, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মো. সারোয়ার হোসেন, সহকারী রেজিস্ট্রার ডা. মো. সামিউর রহমান, ডা. হুজ্জাতুল রানা-সহ অন্যান্য চিকিৎসকরা।

চিকিৎসক দলের ভাষ্যমতে, রাতুল এখন অনেকটাই সুস্থ এবং আগামী দু-একদিনের মধ্যেই বাসায় ফিরতে পারবে।

এসময় নেতারা রাতুলের পরিবারের কাছে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আন্তরিক শুভেচ্ছা পৌঁছে দেন এবং ভবিষ্যতে চিকিৎসাজনিত যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  তারেক   রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close