বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সুদানে ভূমিধসের পর কাদামাটির নিচ থেকে ১০০ মরদেহ উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৩ পিএম



সংগঠনটির নেতা আবদুলওয়াহিদ আল-নূরের অংশ থেকে জানানো হয়, টানা ভারী বর্ষণের কারণে জেবেল মাররা পাহাড়ি এলাকার তারাসিন গ্রাম প্রায় পুরোপুরি ধসে গেছে। সীমিত সরঞ্জাম নিয়েও উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। এসএলএম মুখপাত্র মোহাম্মদ আবদেলরহমান আল-নাইর বলেন, “মঙ্গলবার পর্যন্ত অন্তত ১০০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।”

এসএলএম প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা খালি হাতে কাদামাটি ও ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধারের চেষ্টা করছেন। বিদ্রোহী গোষ্ঠীর প্রাথমিক ধারণা অনুযায়ী, এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। এখন পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, দুর্গম এলাকায় ভূমিধস হওয়ায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো পরিষ্কার নয়। এ কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা পৌঁছাতেও দেরি হচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিলে সেনাবাহিনী ও আধা সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং অন্তত ১ কোটি ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যদিও জেবেল মাররার কিছু অংশ এসএলএম নিয়ন্ত্রণ করে, তারা সরাসরি সংঘাতে জড়ায়নি।

সহিংসতা থেকে বাঁচতে বহু মানুষ এই বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় নিয়েছে। এলাকা বিশেষ করে সাইট্রাস ফল উৎপাদনের জন্য পরিচিত হলেও বর্ষা মৌসুমে ভয়াবহ ভূমিধসের ঝুঁকিতে থাকে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সুদান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close