বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্রলীগের মত শিবিরও ধর্ষণের রাজনীতি চালু করতে চায় : লিপকন
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম
জামাত শিবিরের প্রোপাগান্ডা ও গুপ্ত রাজনীতি এ দেশে চলবে না

জামাত শিবিরের প্রোপাগান্ডা ও গুপ্ত রাজনীতি এ দেশে চলবে না

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন বলেছেন, আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ধর্ষণের রাজনীতি কায়েম করেছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা ধর্ষণে সেঞ্চুরি করেছিল। এখন জামায়াত শিবিরও সেই পথেই হাঁটছে। জামায়াত শিবির ধর্ষণের রাজনীতি কায়েম করতে চায়। কিন্তু ছাত্রদল তা বরদাস্ত করবে না। নারীর সম্মান রক্ষা করতে কঠোরভাবে তা প্রতিরোধ গড়ে তুলবে ছাত্রদল।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বাড্ডা থানা ছাত্রদলের এক কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব এ. জি. এম শামসুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. সালাহ্উদ্দিন আহম্মদ।

লিপকন বলেন, “জামাত শিবিরের প্রোপাগান্ডা ও গুপ্ত রাজনীতি এ দেশে চলবে না। ডাকসুর নারী নেত্রীকে ধর্ষণের হুমকি দাতা শিবির কর্মীর বিরুদ্ধেও ছাত্রদলকে আরো সতর্ক থাকতে হবে। ছাত্রদল কোন হুমকি-ধামকি ও ষড়যন্ত্রে ভয় পায় না। নব্বইয়ে স্বৈরাচার এরশাদ দেখেছে, ২৪-এ স্বৈরাচার হাসিনা দেখেছে ছাত্রদলের আসল রূপ।”

হুঁশিয়ারি উচ্চারণ করে লিপকন বলেন, “জামায়াত শিবিরের নেতাকর্মীরা সাবধান হয়ে যান। মুখে লাগাম দেন। ছাত্রদল এখনো নীরব আছে। জাগিয়ে তুলবেন না। ছাত্রদল জাগিয়ে উঠলো পালানোর পথ খুঁজে পাবেন না।”

তিনি বলেন, “এই বাড্ডা থানার বিভিন্ন নেতা কর্মী আন্দোলনে মৃত্যু বরণ করেছেন। আর জুলাই যোদ্ধাদের অনেকেই  চিকিৎসার অভাবে অকালে প্রাণ হারাচ্ছেন। তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে না। কিন্তু, তাদের খোঁজখবর নিচ্ছেন আমাদের প্রিয় নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম। তিনি ঢাকা ১১ আসন থেকে নির্বাচন করবেন।” এছাড়া তার জন্য কাজ করতে ছাত্রদলের সকল ইউনিটের নেতাকর্মীদের নির্দেশ দেন লিপকন।

এছাড়াও এই কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি রবিউল আউয়াল ভূঁইয়া ববি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ বাবু, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিম, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আবু বকর সীদ্দিক সুমন, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ফখরুল ইসলাম ফাহাদ, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ইমাম হোসেন নির্জন, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি আসাদুল সিকদার, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ইমরান খান সানি, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাছির হাসান সোহাদ, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ্দুজামান, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আহম্মদ ইফরানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগ   শিবির   রাজনীতি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close