বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
নাগেশ্বরীতে নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম
নাগেশ্বরীতে নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন

নাগেশ্বরীতে নদীভাঙন রোধের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালেরঘাটের পূর্ব তীরে চল লছিনি ও চর বলরামপুর এলাকায় দেখা দিয়েছে দুধকুমার নদের প্রবল ভাঙন। কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে শত শত একর ফসলি জমি ও বসতভিটা। ভাঙনের মুখে রয়েছে মসজিদ, মাদরাসা, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়িসহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবিতে নদীতীরে দাঁড়িয়ে মানববন্ধন করেন বামনডাঙ্গা ইউনিয়নের চল লছিনি ও বল্লভের খাস ইউনিয়নের চর বলরামপুর এলাকার কয়েকশ মানুষ।

মানববন্ধনে বক্তব্য রাখেন এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সাবেক সভাপতি সেকেন্দার আলী, স্থানীয় আব্দুল ওহাব, মৌলভী মাজহারুল ইসলামসহ অনেকে।

স্বদেশ প্রতিদিন/এমএএম

আরও সংবাদ   বিষয়:  নাগেশ্বরী  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close