বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আনুশকার পেছনে লেগে সমালোচিত ম্রুনাল
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিছুদিন আগে বিপাশা বসুকে নিয়ে তার এক মন্তব্য নিয়ে সমালোচনায় জড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। এবার অভিনেত্রী আনুশকা শর্মাকে কটাক্ষ করে এবার নতুন করে আলোচনায় এলেন। 

এদিকে সম্প্রতি ম্রুণাল ঠাকুর পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে ম্রুণালকে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও কোনো সিনেমা ফিরিয়ে দিয়েছেন, যা পরে হিট হয়েছে? উত্তরে ম্রুণাল জানান, হ্যাঁ, এমন বেশ কিছু ঘটনা ঘটেছে।

তিনি বলেন, “আমি সেই সময়ে প্রস্তুত ছিলাম না, তাই ‘না’ বলেছিলাম। পরে সিনেমাটি হিট হয় এবং ওই নায়িকা খ্যাতি পান। তবে আমি খুশি, কারণ তখন সেই সিনেমা করলে হয়তো আমি নিজেকে হারিয়ে ফেলতাম। এখন সে কাজ করছে না, কিন্তু আমি করছি-এটাই আমার কাছে জয়।”

যদিও ম্রুণাল সরাসরি নাম নেননি, তবে নেটিজেনরা ধারণা, তিনি আনুশকা শর্মার কথাই বলেছেন। কারণ, সালমান খানের ‘সুলতান’ ছবিতে মূলত ম্রুণালকেই নেওয়া ছিল, কিন্তু শেষ পর্যন্ত চরিত্রটি পান অনুশকা।

ভাইরাল ক্লিপটিতে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। নেটিজেনরা বলছেন, অন্যকে হেয় করে নিজেকে তুলে ধরা কখনোই ভালো কিছু বয়ে আনে না।

একজন লিখেছেন, “অন্যকে ছোট করে নিজেকে বড় করা মানে ‘পিক মিন গার্ল এনার্জি’। কেন এমন মন্তব্য?” অন্য এক মন্তব্যে বলা হয়েছে, ‘আনুশকা শর্মা ‘সুলতান’ থেকে নিজের প্রোডাকশন হাউস পর্যন্ত গড়েছেন। তিনি কোনোভাবেই ‘কাজ করছেন না’-এটা ঠিক নয়।”

আরেকজন লিখেছেন, “সুলতান হয়তো ম্রুণালর ক্যারিয়ারে বড় টার্নিং পয়েন্ট হতে পারত, তবে সালমান-অনুশার জুটিই সিনেমাটিকে সফল করেছে।”

এছাড়া আরো লক্ষ্য করা যায় এই দুই অভিনেত্রীর ভক্তদের মাঝে পোস্ট এবং পাল্টা পোস্ট। তারা যেনো যে যার প্রিয় অভিনেত্রীর পক্ষে সোশ্যাল যুদ্ধে নেমেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আনুশকা   ম্রুনাল   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close