বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
আশুগঞ্জে ৭ দফা দাবির বাস্তবায়নে অতিরিক্ত দায়িত্ব পালন
আশুগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে, আইডিইবি আশুগঞ্জ সাংগঠনিক জেলার অন্তর্গত আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল), আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড (এএফসিসিএল), উপজেলাসহ সকল সংস্থায় কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ এক ঘণ্টা অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) দাপ্তরিক সময়ের পর বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থেকে এক ঘণ্টা অতিরিক্ত দায়িত্ব পালন করেন কর্মকর্তাগণ।

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ দাবি করেন, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র সুনির্দিষ্টকরণ করতে হবে, উপ-সহকারী প্রকৌশলী পদ সংরক্ষণ করতে হবে, জনবল কাঠামোতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১:৫ করতে হবে এবং পদোন্নতির সুযোগ ৫০% এ উন্নীত করতে হবে। 

তারা আরো দাবি করেন, মেধার অপচয় রোধে প্রকৌশলীদের অন্য ক্যাডারে নিয়োগ বন্ধ করতে হবে, ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন ও ল্যাব-ওয়ার্কশপ আধুনিকায়ন করতে হবে, শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধি এবং ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

সরকারের উদ্দেশ্যে তারা বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, অবিলম্বে এই সাত দফা দাবি বাস্তবায়ন করা হোক। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ইতিবাচক-পজিটিভ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ এই অতিরিক্ত এক ঘণ্টা দায়িত্ব পালন করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. বাকিয়ার রহমান ও সদস্য সচিব মো. আব্দুল মোতালেব।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আশুগঞ্জ   ৭ দফা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close