শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভাঙা হাতে রড নিয়ে ডাকসুতে লড়ছেন ছাত্রদলের মেহেদী
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ পিএম আপডেট: ০৩.০৯.২০২৫ ৫:১৫ PM
কয়েক মাস ধরে হাতে প্লাস্টার, ব্যথা আর অচল অবস্থা মেনে নিতে হয়েছিল তাকে

কয়েক মাস ধরে হাতে প্লাস্টার, ব্যথা আর অচল অবস্থা মেনে নিতে হয়েছিল তাকে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ঢাবি ক্যাম্পাস এখন উৎসবমুখর পরিবেশে মুখরিত। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে প্রার্থীরা দিনরাত প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

এই নির্বাচনে ছাত্রদল মনোনীত আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলাদা করে শিক্ষার্থীদের নজর কেড়েছেন মেহেদী হাসান। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মেহেদী একাধিকবার ছাত্রলীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বিশেষ করে ২০২৩ সালে এক নির্মম হামলায় তিনি গুরুতরভাবে আহত হন। মাথায় প্রচণ্ড আঘাতের পাশাপাশি তার বাম হাত ভেঙে যায়। চিকিৎসকরা তার হাতে রড বসাতে বাধ্য হন, যা আজও তার শরীরে রয়ে গেছে।

জানা গেছে, হাতে অপারেশনের পর চিকিৎসকরা রড বসান। কয়েক মাস ধরে হাতে প্লাস্টার, ব্যথা আর অচল অবস্থা মেনে নিতে হয়েছিল তাকে। তবে মেহেদী বলেন, “ডাক্তাররা বলেছিল হয়তো আর আগের মতো হাত নড়বে না। আমি বলেছিলাম- হাত নড়ুক না নড়ুক, আমি রাজনীতি ছাড়ব না। শিক্ষার্থীদের গণতান্ত্রিক আন্দোলন আমি চালিয়ে যাব।”

তিনি আরো বলেন, “ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আমি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেন বিশ্বমঞ্চে নিজেদের যুক্ত করতে পারে। তবে তার চেয়েও বড় বিষয় হলো, আমাদের ক্যাম্পাসে যেন কেউ আর হামলার শিকার না হয়।”

শিক্ষার্থীরা বলছেন, “দীর্ঘদিন নির্যাতন-অত্যাচার সয়ে টিকে থাকা এবং সাহসিকতার সঙ্গে রাজনীতি চালিয়ে যাওয়ার কারণে মেহেদী এখন প্রতীকী চরিত্রে পরিণত হয়েছেন। ডাকসুর নির্বাচনে তার প্রার্থীতা শুধু ছাত্রদল নয়, বরং প্রতিরোধ ও সহনশীলতার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে।”

ঢাবি ছাত্রদলের এক নেতা বলেন, “মেহেদীর হাত শুধু তার ব্যক্তিগত আঘাত নয়, আমাদের আন্দোলনের ইতিহাসও বহন করে। আমরা যখনই ওর হাতে দাগ দেখি, মনে হয় এটা আমাদের সবার সংগ্রামের চিহ্ন।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরেই সক্রিয় মেহেদী। এবার ডাকসু নির্বাচনে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। তার প্রতিশ্রুতি- ছাত্রসমাজের অধিকার, গণতান্ত্রিক চর্চা এবং ক্যাম্পাসে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস/ওএফ


আরও সংবাদ   বিষয়:  ডাকসু   ছাত্রদল   ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close