বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় আউশ আবাদে সাফল্যের ছাপ, বাড়ছে কৃষকের আগ্রহ
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৫৯ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ১০:০৬ PM
মাত্র এক বছরের ব্যবধানে আবাদ বেড়েছে প্রায় ৫০ শতাংশ

মাত্র এক বছরের ব্যবধানে আবাদ বেড়েছে প্রায় ৫০ শতাংশ

কুমিল্লার মেঘনা উপজেলায় আউশ ধানের আবাদ ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। এ বছর উপজেলায় ৩৬ হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয়েছে। গত বছর এ ধানের আবাদ হয়েছিল ২৪ হেক্টর জমিতে। মাত্র এক বছরের ব্যবধানে আবাদ বেড়েছে প্রায় ৫০ শতাংশ। আউশ ধানের স্বল্প জীবনকাল, তুলনামূলক বেশি ফলন ও লাভজনক দিকগুলো কৃষকদের এ চাষের দিকে আকৃষ্ট করছে বলে জানান কৃষি কর্মকর্তারা।

তারা বলছেন, “সাধারণত বোনা আমন ধান পরিপক্ব হতে গড়ে প্রায় ১৫০ থেকে ১৭০ দিন সময় লাগে। কিন্তু আউশ ধান ঘরে তুলতে সময় লাগে মাত্র ১১০ দিন। ফলে কৃষকের সময় বাঁচে প্রায় ৪০ থেকে ৬০ দিন। ওই সময় কাজে লাগিয়ে একই জমিতে কৃষকেরা অন্য ফসল আবাদ করতে পারছেন। এতে অতিরিক্ত আয় সম্ভব হচ্ছে, যা কৃষকদের আরও উৎসাহিত করছে।”

এ বছর উপজেলায় আবাদ হওয়া আউশ জাতগুলোর মধ্যে রয়েছে ব্রি ধান ৯৮, ব্রি ধান ৪৮, বিনা ধান ১৯ ও বিনা ধান ২১। এর মধ্যে রাধানগর ইউনিয়নের কৃষক আব্দুর রহিম, মেহের আলী ও আলেক মিয়া ব্রি ধান ৯৮, জয়পুর গ্রামের হারুনুর রশিদ বিনা ধান ১৯ জাত আবাদ করেছেন।

মাঠ পর্যায়ের তথ্যে জানা যায়, গড়ে প্রতি বিঘায় ফলন হয়েছে প্রায় ১৩ মণ। তবে সঠিক পরিচর্যা করলে এই ফলন ১৫ মণ পর্যন্ত হতে পারে। এছাড়াও বিনা ধান ১৯ কৃষকদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত এ জাতটি খরা-সহনশীল। কম পানি ও সার দিয়েই এটি ভালো হয় এবং সহজে হেলে পড়ে না। গড়ে প্রতি হেক্টরে এর ফলন ৩.৮৪ টন হলেও অনুকূল পরিবেশে ৫ টন পর্যন্ত ফলন হতে পারে।

কৃষকেরাও এ ধান চাষে সন্তুষ্টি প্রকাশ করেছেন। রাধানগর ইউনিয়নের কৃষক আব্দুর রহিম বলেন, “আগে শুধু আমন চাষ করতাম। এখন আউশ চাষ করে দেখি সময়ও বাঁচছে, ফলনও ভালো হচ্ছে। ধান উঠিয়ে আবার শাকসবজি লাগাতে পারছি। এতে আয়ও বাড়ছে।”

জয়পুর গ্রামের হারুনুর রশিদ বলেন, “বিনা ধান-১৯ চাষে কম সার লাগে, কম পানি লাগে। তারপরও ফলন ভালো হয়। কৃষক হিসেবে এটা আমাদের জন্য অনেক সুবিধাজনক।”

মেঘনা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহে আলম স্বদেশ প্রতিদিনকে বলেন, “আমাদের কৃষকেরাই মেঘনার গর্ব। তারা নতুন জাতের ধান চাষে সাহস দেখাচ্ছেন এবং ইতোমধ্যেই সাফল্য পাচ্ছেন। আউশ ধান স্বল্প সময়ে ভালো ফলন দেয়। কৃষকেরা এ ধান ঘরে তুলতে পারছেন দ্রুত, ফলে একই জমিতে অন্য ফসল আবাদ করে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন। আমরা নিয়মিত মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছি। আশা করছি আগামী বছর আরও বেশি জমিতে আউশ আবাদ হবে। এতে কৃষকরা লাভবান হবেন, আর দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখবেন।”

তিনি আরো বলেন, “আউশ চাষের এ ধারা অব্যাহত থাকলে কৃষকের আয়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে এই এলাকায় খাদ্য উৎপাদন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এনে কৃষক ও কৃষিকে আরও শক্তিশালী করবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   আউশ   কৃষক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close